প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট হবে ইসি : সানাউল্লাহ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৫:৩৩ , অনলাইন ভার্সন
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে দেশের ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ১৬ নভেম্বর (সোমবার) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্রের উৎপাদন ও বিতরণ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ইসি সানাউল্লাহ জানান, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ২৬টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, প্রথম ধাপের ভোটগ্রহণের অন্তত ৫০ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সে অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে কমিশন।

নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, আগামী ১০ ডিসেম্বরের আগে নির্বাচন নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন।
 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]