ময়মনসিংহে এলাকাবাসীর পিটুনিতে যুবক নিহত

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ , অনলাইন ভার্সন
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. সুরুজ জামান হত্যায় জড়িত সন্দেহে এক যুবক এলাকাবাসীর পিটুনিতে নিহত হয়েছেন।

নিহত ৩১ বছর বয়সী মো. মেহেদী ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা এবং ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে। 

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, রোববার গভীর রাতে উত্তেজিত এলাকাবাসীর মারধরের শিকার হন তিনি।

সোমবার ভোর সোয়া ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে রোববার সন্ধ্যা ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বারেরা মজিদ মার্কেট সংলগ্ন এলাকায় স্বেচ্ছাসেবক দল কর্মী মো.সুরুজ জামানকে কুপিয়ে হত্যা করা হয়।

নিহত ৩৫ বছর বয়সী সুরুজ ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন। তার বড় ভাই রোমান কাউসার একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্বে রয়েছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় বাড়ি থেকে শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেলে বের হন সুরুজ জামান। পথে কয়েকজন তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে সুরুজের বুকে আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা রাতে সড়ক অবরোধ করেন। এ সময় হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মো. মেহেদী বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। পরে গভীর রাতে উত্তেজিত এলাকাবাসী তাকে পিটুনি দেন।

ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, পিটুনিতে নিহত মেহেদীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

ঠিকানা/এসআর 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]