বিদেশি মুদ্রার বাজারে অস্থিরতার মধ্যে সব ব্যাংকের ট্রেজারি প্রধানদের নিয়ে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক বলেছে, তারা বাজারে হস্তক্ষেপ করবে না। তবে কোনো ব্যাংক বা ব্যক্তি প্রয়োজন ছাড়া ডলার কিনলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।
মাসখানেক ধরে ডলারের দর বাড়তে থাকার মধ্যে রোববার বাংলাদেশ ব্যাংকে ডেপুটি গভর্নর সরোয়ার হোসেনের নেতৃত্বে এ বৈঠক হয়।
সেখানে ব্যাংকগুলোকে সতর্ক করে বলা হয়, আমদানি বা বিদেশি দায় মেটানোর প্রয়োজন না থাকলে রেমিটেন্স হাউজ বা বাজার থেকে ডলার কেনা যাবে না। কৃত্রিম চাহিদা তৈরি করে ডলার কেনাবেচার সঙ্গে জড়িত ব্যক্তি ও ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়।
বৈঠকে উপস্থিত এক ব্যাংকের ট্রেজারি প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক ব্যাংকেরই এলসি (আমদানি ঋণপত্র) নেই।
“আবার অনেকের বৈদেশিক দায় পরিশোধের চাপ না থাকলেও ডলার কিনে চলছে। এতে যাদের প্রয়োজন তারা বাধ্য হয়ে বেশি দরে ডলার কেনায় দর বাড়ছে।”
তিনি বলেন, “বিষয়টি সভায় উপস্থাপন করা হয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সব ব্যাংকে নির্দেশনা দেওয়া হয় যে, চাহিদা না থাকলে ডলার না কিনতে।”
চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি থাকলে ডলারের দর বাড়তে পারে। কিন্তু বাজারে তেমন কোনো ঘাটতি নেই বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডলারের দর বাড়ানোর চেষ্টার অভিযোগ আছে। ফরেক্স মার্কেট ওভারসি (বিদেশি মুদ্রাবাজার তদারকি) করছে বাংলাদেশ ব্যাংক।
“যদি কোনো অনিয়ম পাওয়া যায়, তাহলে তিনি ব্যক্তি হোক বা কোনো ব্যাংক হোক—আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে; এমন নির্দেশনাই সভায় ব্যাংকগুলোকে দেওয়া হয়েছে।”
তিনি বলেন, “এজন্য চাহিদা না থাকলে রেমিটেন্স না কেনার নির্দেশনা দেওয়া হয়। ডলারের দরের উপর বা দর নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করছে না, করবেও না।
“শুধু দেখবে, এখানে কেউ ফাউল প্লে করছে কি না। কেউ যদি করে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। ব্যাংকগুলোকে সেটি স্পষ্ট করা হয়েছে সভায়।”
ডলারের দর বাড়ার পেছনে জ্বালানির মূল্যবৃদ্ধি ও সামনের রোজার পণ্য আমদানির চাহিদারও কিছুটা দায় থাকতে পারে বলে গত সপ্তাহে বলেছিলেন আরিফ হোসেন।
কিছুদিন স্থিতিশীল থাকার পর গত কয়েক দিনে আন্তব্যাংক মুদ্রাবাজারে ডলারের বিনিময় হার আবার বাড়তে শুরু করে। বর্তমানে আন্তব্যাংক বাজারে প্রতি ডলারের দর ১২৪ টাকা ৭৫ পয়সা, যা গত সপ্তাহে উঠেছিল ১২৪ টাকা ৮৫ পয়সায়। আর খোলাবাজারে ডলারের দর ১২৮ টাকা ১০ পয়সা ছাড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অক্টোবরের শুরুতে আন্তব্যাংক বাজারে প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২৩ টাকা। মাসের শেষ কার্যদিবসে তা বেড়ে দাঁড়ায় ১২৩ টাকা ৯৯ পয়সায়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় দেড় বছর আন্তব্যাংক বাজারে ডলারের বিনিময় হার ১২১ টাকা থেকে ১২২ টাকা ৩০ পয়সার মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে চলতি বছরের মার্চ থেকে ডলারের দর আবার বাড়তে শুরু করে।
ঠিকানা/এসআর
গত প্রায় এক মাস ধরে এই দরবৃদ্ধির মধ্যে ডলারের বাজার স্বাভাবিক রাখতে রিজার্ভ থেকে চার দফায় ৪৬ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। অথচ এ সময়ে কেন্দ্রীয় ব্যাংকের নিলামে ১২৪ কোটি ডলার কিনতে প্রস্তাব দিয়েছিল ব্যাংকগুলো।
এসব ডলার বিক্রির বিনিময় হার ছিল ১২৩ টাকা ৬৩ পয়সা থেকে ১২৪ টাকা ৮৫ পয়সা। এক মাসের ব্যবধানে আন্তব্যাংক বাজারে ডলারের দর বেড়েছে ১ টাকা ১২ পয়সা বা শূন্য দশমিক ৯০ শতাংশ।
বাজারে ডলারের সরবরাহ বেড়ে গেলে বা দর কমার শঙ্কা দেখা দিলে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কিনে নেয়। অন্যদিকে ব্যাংকগুলোতে ডলারের চাহিদা বেড়ে গেলে রিজার্ভ থেকে ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক।
গত এক মাসে বাংলাদেশ ব্যাংক কেবল ডলার বিক্রিই করেছে। সবশেষ গত ১২ নভেম্বর ২০ কোটি ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক। এর গড় বিনিময় হার ছিল ১২৪ টাকা ৮৫ পয়সা।
অন্যদিকে সবশেষ গত ১ সেপ্টেম্বর ব্যাংকগুলোর কাছ থেকে ৫ কোটি ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক।