এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১১ , অনলাইন ভার্সন
গোপালগঞ্জের তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। এর আগে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলি করা হয়।

বদলিকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ ও কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান।

বদলির আদেশপত্রে জানানো হয়, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ ও কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমাকে কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।

এর আগে গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করেছে সরকার। এ পরিবর্তনে ফেনী জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে গোপালগঞ্জের পুলিশ সুপার মোহা. হাবিবুল্লাহকে বদলি করে ফেনী জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ (পুলিশ-১ শাখা) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব তৌহিফ আহমেদ।

প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের দুই কর্মকর্তার নতুন কর্মস্থল নির্ধারণ করা হয়েছে। এতে ফেনী জেলার বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

অন্যদিকে গোপালগঞ্জ জেলার বর্তমান পুলিশ সুপার মোহা. হাবিবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]