টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ১৫ নভেম্বর (রবিবার) জাতীয় সংসদে এসডিজি ও সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারবিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এ পরামর্শ দেন।
স্পিকার বলেন, 'আইন প্রণয়নের পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।'
শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র বলেও মনে করেন তিনি।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহি বেড়েছে।
এসময় উন্নয়ন বরাদ্দের সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাচ্ছে কি না, তা নিশ্চিত করতে সংসদীয় তদারকির পরামর্শ দেন চিফ হুইপ।
ঠিকানা/এএস