গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১৬:০৪ , অনলাইন ভার্সন
গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ১৫ নভেম্বর (রবিবার) বিজিবি হেড কোয়ার্টার থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অর্পিত দায়িত্ব পালন করবেন।

গতকাল ১৪ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে একটি মিছিল বের করেন। মিছিলটি টুঙ্গিপাড়ার নিলফা বাজার এলাকায় পৌঁছালে সেখানকার বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই সময় উপজেলার বর্ণি বাজারে যুবদলের এক নেতার ব্যক্তিগত অফিসেও ভাঙচুর চালানো হয়। এই ঘটনার পর পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]