এশিয়ার ক্রিকেট মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণের অপেক্ষায় বাংলাদেশের একঝাঁক প্রতিভাবান ক্রিকেটার। সামনে নতুন চ্যালেঞ্জ, নিজেদের মেলে ধরার বড় সুযোগ। আর সেই লক্ষ্য সামনে রেখে আসন্ন এসিসি মেনস এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৬-এর জন্য ১৫ সদস্যের শক্তিশালী বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার (১৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে টুর্নামেন্টের দল ঘোষণা করে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত কাতারে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ রাইজিং স্টারস।
ঘোষিত দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ সাইফ হাসান। তার নেতৃত্বেই শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ ‘এ’ দল। স্কোয়াডে অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্যের মিশেল রেখেছে নির্বাচকরা। ফলে এবারের আসরে নিজেদের প্রতিভা ও সামর্থ্য দেখানোর সুযোগ পাচ্ছেন একাধিক সম্ভাবনাময় ক্রিকেটার। এছাড়াও দলে আছেন ২০১৬ এশিয়া কাপের টুর্নামেন্ট সেরা সাব্বির রহমান।
আগামী ১৯ নভেম্বর কাতারে পর্দা উঠবে এশিয়া কাপ রাইজিং স্টারসের। ২৯ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের। এ আসর তরুণ ক্রিকেটারদের জন্য নিজেদের প্রতিভা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার বড় মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় নিজেদের জায়গা শক্ত করারও সুযোগ থাকছে তাদের সামনে।
বাংলাদেশ ‘এ’ দলের ১৫ সদস্যের স্কোয়াড
মোহাম্মদ সাইফ হাসান (অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, সামিউন বাসির রাতুল, রাকিবুল হাসান, মো. রুবেল, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, ইকবাল হোসেন ইমন, রিপন মন্ডল ও মোহাম্মদ সাইফউদ্দিন।
ঠিকানা/এসআর