ডিসেম্বরে সুদের হার বাড়াতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)—বিনিয়োগকারীদের মধ্যে এমন প্রত্যাশা তৈরি হওয়ায় দেশটির ট্রেজারি বন্ডের ইল্ডে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) লেনদেনের শুরুতে ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ইল্ড ২ বেসিস পয়েন্ট বেড়ে ৫ দশমিক ১২৭১ শতাংশে পৌঁছেছে। একই সময়ে ৩০ বছর মেয়াদি বন্ডের ইল্ড ৩ বেসিস পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৬০২ শতাংশে। তবে স্বল্পমেয়াদি সুদহারের পরিবর্তনের প্রতি বেশি সংবেদনশীল দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ইল্ড ১ বেসিস পয়েন্ট কমে ৪ দশমিক ৮৫২৫ শতাংশে নেমেছে।
এর আগে বৃহস্পতিবার ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ইল্ড ১৩ বেসিস পয়েন্টের বেশি বেড়ে ৫ শতাংশের সীমা ছাড়িয়ে যায়। একই দিনে দুই বছর মেয়াদি বন্ডের ইল্ডও ১৫ বেসিস পয়েন্টের বেশি বৃদ্ধি পায়।
বাজারসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, আগামী ৯ ডিসেম্বরের বৈঠকে ফেড সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশা নিয়ে লেনদেন করছেন বিনিয়োগকারীরা। সিএমই গ্রুপের ফেডওয়াচ টুলের তথ্য বলছে, সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা প্রায় ৮৭ শতাংশ। আর ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ১৩ শতাংশের কাছাকাছি।
এদিকে জ্বালানির দাম ও মূল্যস্ফীতির গতিপ্রকৃতিও বিনিয়োগকারীদের নজরে রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার আশঙ্কা কমে আসায় টানা দ্বিতীয় সপ্তাহের মতো বিশ্ববাজারে তেলের দাম কমার পথে রয়েছে।
শুক্রবার লেনদেনের শুরুতে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) ডিসেম্বর সরবরাহের অপরিশোধিত তেলের দাম দশমিক ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৬৩ ডলারে নেমেছে। বিপরীতে ব্রেন্ট ক্রুডের দাম দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ১১ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে শুক্রবার যুক্তরাষ্ট্রের অক্টোবর মাসের উৎপাদক মূল্যসূচক (পিপিআই) প্রকাশের কথা রয়েছে। পাইকারি পর্যায়ের মূল্যস্ফীতির এ সূচক অক্টোবরে দশমিক ৪ শতাংশ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগের মাস সেপ্টেম্বরে সূচকটি বেড়েছিল ১ দশমিক ৩ শতাংশ।
ঠিকানা/এনআই