উপসাগরীয় অঞ্চলে দুই মাসের বেশি সময় পর প্রথমবারের মতো কোনো মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার চেষ্টা চালানোর দাবি করেছে ইরান। শুক্রবার (১৩ নভেম্বর) বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি তেহরানের।
তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বাহরাইনের দিকে ছোড়া ইরানের দুটি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। রাডার ব্যবস্থা ধ্বংসের যে দাবি করেছে ইরান, সেটিও নাকচ করেছে সেন্টকম।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে আইআরজিসি জানায়, সিরিক এলাকায় একটি যোগাযোগ টাওয়ারে যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর আগাম সতর্কতামূলক রাডার ধ্বংস করা হয়েছে। ওয়াশিংটনের প্রতি এটিকে গুরুতর সতর্কবার্তা বলেও উল্লেখ করে তারা।
এদিকে ইরানের সঙ্গে সমঝোতার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়েছে। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কোনো চুক্তির প্রয়োজন নেই। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, ইরানের সঙ্গে চুক্তির দিন অনেক আগেই শেষ হয়েছে। দেশটির অর্থ এবং কৌশলগত হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন তিনি।
ইরানের সঙ্গে আলোচনার দায়িত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে বরং যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট-শাসিত অঙ্গরাজ্য ও শহরগুলোতে দুর্নীতি এবং অপরাধ দমনে মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্প।
অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর জন্য যুক্তরাষ্ট্রের ওপর চাপ দিয়ে আসছেন। শুক্রবার ওয়াশিংটনে সফর করেন ইসরায়েলের গোয়েন্দাপ্রধান রোমান গোফম্যান। তার সিআইএ পরিচালক জন র্যাটক্লিফের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তাকে যুদ্ধ ও শান্তির মধ্যবর্তী অনিশ্চিত পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন।
এদিকে কৌশলগত হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বেড়েছে। লয়েডস লিস্টের তথ্য অনুযায়ী, অক্টোবরে ৩৭টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে, যা সংঘাত শুরুর পর এক মাসে সর্বোচ্চ। নভেম্বরে আরও অন্তত ১৪টি হামলার ঘটনা নিশ্চিত হয়েছে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, বৈশ্বিক তেলের সরবরাহ চাহিদাকে ছাড়িয়ে যাওয়ায় বাজারে ভারসাম্য ফেরার প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছে। তবে যুদ্ধের নতুন উত্তেজনা ছড়িয়ে পড়লে ইউরোপ পর্যন্ত মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা সম্প্রসারণের হুঁশিয়ারি দিয়েছে ইরান।
ঠিকানা/এনআই