আসামে ট্রাক-মিনিবাসের সংঘর্ষে ২৩ জন নিহত

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ২১:১৬ , অনলাইন ভার্সন
ভারতের আসামের কাজিরাঙায় একটি ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন এবং সাতজন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভির।

কাজিরাঙার কাছে রোঙ্গাজান এলাকায় শুক্রবার (১৩ নভেম্বর) এ দুর্ঘটনাটি ঘটে। বোকাখাত থেকে নগাঁওগামী একটি মিনিবাসকে একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, গোলাঘাট জেলার এক নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, চিকিৎসকরা ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে।

সংঘর্ষের তীব্রতায় মিনিবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং বেশ কয়েকজন যাত্রী ভেতরে আটকা পড়েন। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন এবং ধ্বংসস্তূপের ভেতর থেকে আটকে পড়া যাত্রীদের বের করে আনেন।

ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, আমাদের এখন প্রধান অগ্রাধিকার হলো আহতদের দ্রুত সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করা। মন্ত্রী অতুল বরা দুর্ঘটনাস্থলে উপস্থিত থেকে ব্যক্তিগতভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারকি করছেন। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি প্রদানের জন্য প্রার্থনা করছি।

ঠিকানা/এএস
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]