উপসাগরীয় বন্ধুদের অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৫ , অনলাইন ভার্সন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরব, কাতারসহ উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে বড় ধরনের নতুন হামলা আপাতত স্থগিত রাখতে তাকে অনুরোধ করেছে। তবে তিনি দাবি করেছেন, চাইলে মাত্র তিন দিনের মধ্যেই ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু ও উৎপাদন কারখানাগুলো ধ্বংস করে দিতে পারেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) হোয়াইট হাউসে মার্কিন সাংবাদিক স্টিফেন এ. স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। 
মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি চাইলে এখনই যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারেন, তবে আঞ্চলিক মিত্রদের অনুরোধেই বর্তমান অর্থনৈতিক ও সামরিক চাপ বজায় রেখেছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, সৌদি আরব আমাকে অনুরোধ করেছে, আপাতত পরিস্থিতি যেমন আছে, কিছুদিন তেমনই থাকতে দিতে। তিনি আরও জানান, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনও বর্তমান এই কৌশলই পছন্দ করছে। তবে মিত্রদের এই অবস্থানের সঙ্গে তিনি পুরোপুরি একমত কি না, সে বিষয়ে সংশয় প্রকাশ করেন ট্রাম্প।

মিত্র দেশগুলোর অনুরোধ না থাকলে ইরানে আরও হামলা চালাতেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি বলেন, ‘হ্যাঁ, আমি চালাতাম।’

যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের জ্বালানি অবকাঠামো ও সেতুগুলোর ওপর বড় কোনো আঘাত হানেনি দাবি করে ট্রাম্প বলেন, ‘এক দিনের মধ্যেই তাদের জ্বালানি খাত শেষ হয়ে যাবে। এক দিনের মধ্যেই তাদের সেতুগুলো ধ্বংস হয়ে যাবে এবং এক দিনের মধ্যেই তাদের উৎপাদন সক্ষমতা শেষ হয়ে যাবে। এসব করতে আমার মাত্র তিন দিন সময় লাগবে।’

এ সময় ট্রাম্প স্বীকার করেন, যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয় ঘটেছে। তবে এত কিছুর পরও ইরানে হামলা চালানোর সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থান জোরালোভাবে তুলে ধরেন তিনি। সূত্র: আল জাজিরা

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]