যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হলো ৩ নভেম্বর। ডেমোক্র্যাটদের ভূমিধস জয় কংগ্রেসের হাউস এবং সিনেটে। আমেরিকার ইতিহাস বলে, কংগ্রেসের উভয় কক্ষে যখন এক দলের গরিষ্ঠতা থাকে, তখন ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়ে যায়। বিশেষ করে, যদি প্রেসিডেন্টও বিজয়ী দলের হন। তখন প্রেসিডেন্ট ক্ষমতার দম্ভে অনেক কিছুই করতে চান, যা আমেরিকা এবং একই সঙ্গে বিশ্বের মঙ্গল বয়ে আনবে না। আজকের গ্লোবাল ভিলেজে আমাদের বসবাস। কোনো দেশই অন্য দেশ থেকে বিচ্ছিন্ন নয়। হাইটেক কানেকটিভিটি সকল দেশকে এক পল্লির ভেতর নিয়ে এসেছে। তাই ‘কান টানলে মাথা আসে’র মতো এক দেশে বাতাস একটু জোরে বইলে সঙ্গে সঙ্গে আরেক দেশে খবর হয়ে যায়।
এত দিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষেই আধিপত্য ছিল রিপাবলিকানদের। সেই আধিপত্য এখন খর্ব হতে চলেছে। প্রশ্ন হচ্ছে—এখন থেকে তাহলে কি ডেমোক্র্যাটরা রিপাবলিকান দলের জায়গায়? ডেমোক্র্যাটরা যা খুশি তা-ই করার চেষ্টা করবে? সেটা করতে পারবে না। প্রেসিডেন্ট তাদের দলের নন। প্রেসিডেন্ট তাদের দলের হলে করতে চাইতেন কি না, কে জানে? যাক সে কথা। অনুমান করে খারাপ কিছু ভাবার দরকার কী? কিন্তু ইতিপূর্বে প্রেসিডেন্ট ট্রাম্প নিজের মতো চাইলেই এক দেশে যুদ্ধ বাধিয়ে দিতে পারতেন। কাগজপত্রহীন অর্থাৎ আনডকুমেন্টেড প্রবাসীদের ক্ষেত্রে তার মতো করে সিদ্ধান্ত নিতে পারতেন, এখন সে সুযোগ সীমিত হয়ে আসবে।
আরও একটি বিষয়, এবারের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্প ধর্মীয় কার্ড খেলার চেষ্টা করেছেন ডেমোক্র্যাট বিভিন্ন মুসলিম প্রার্থীর বেলায়। তিনি যদি সফল হতেন, তবে আমেরিকার সকল ধর্মের প্রতি সমঅধিকারের নীতির কী অবস্থা দাঁড়াত, কে জানে। তিনি মোটেও সফল হননি। এখন পারতপক্ষে কেউ আর সে পথে হাঁটবেন না। আরেকটি বিষয়ও লক্ষণীয়, যুদ্ধ চলাকালীন কোনো প্রেসিডেন্ট হারেন না বলে একটা কথা প্রচলিত আছে, সে কথা সত্য হয়নি। তার অর্থ যুক্তরাষ্ট্রের ভোটাররা এখন আরও অনেক বেশি তাদের অধিকার সচেতন। নইলে বস্টনের প্রথম মুসলিম সিনেটর আল সাইয়েদ এবং ইলহান ওমরের অন্তত জয়ের কোনো সম্ভাবনা ছিল না।
ট্রাম্পের প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে অভিবাসন-বিরোধী নীতিসহ আরও অনেক পদক্ষেপই নাগরিক সমাজ সহজে মেনে নিতে পারেনি। ট্রাম্পের অনেক পদক্ষেপই যুক্তরাষ্ট্রের মৌল বিশ্বাস বা যুক্তরাষ্ট্রের জন্মের সময়ের নেতৃবৃন্দ যেসব বিশ্বাস নিয়ে যুক্তরাষ্ট্রের স্বাধীনতাসংগ্রামে গিয়েছিলেন, তার সঙ্গে মেলে না। অস্ত্রশিল্পের বিকাশের জন্য যুদ্ধকে সমর্থন করতে হবে—এ কখনো মানবতাবাদের মৌলিক কথা হতে পারে না। অন্য দেশের স্বার্থরক্ষা করতে গিয়ে এমন এক যুদ্ধে জড়িয়ে পড়তে হবে, যার মাশুল গুনতে হবে নিজের দেশের সাধারণ মধ্যবিত্ত সমাজসহ সমগ্র বিশ্বের শ্রমজীবী মানুষকে। বিশ্বজুড়ে উঠবে হাহাকার। মানুষ তার ক্রয়ক্ষমতা হারিয়ে ফেলবে। বাজারের আগুনে পুড়বে পকেট, পুড়বে মানুষের অন্তর।
এমনিতেই বিশ্ব এখন এক কঠিন সংকটের সময় পাড়ি দিচ্ছে। দেশে দেশে অস্থিরতা। গণবিক্ষোভ, সংঘাত ও যুদ্ধাবস্থার মধ্য দিয়ে অতিক্রম করছে অনেক দেশ। কোনো মহাদেশ বাদ নেই, যেখানে সংকটের তাপ স্পর্শ করছে না। এই উত্তেজনা, সংঘাতময় পরিস্থিতি, যুদ্ধাবস্থায় অনেক চিন্তাবিদের উদ্বেগ, কখন যে একটি স্ফুলিঙ্গ থেকে মহা বিভ্রাট ঘটে যায়, কে জানে?
এখন কিন্তু একটি দেশেই ক্ষমতার ভরকেন্দ্র সীমিত নয়। অনেক শক্তির হাতই এখন বিশ্ব ধ্বংস করে দেখায় সুইচের ওপর। একটু অসতর্ক, একটু বেসামাল, সামান্য অহংবোধ মুহূর্তেই মহা বিভ্রাট ঘটিয়ে দিতে পারে। তাই ছোট-বড়-মাঝারি হতে সাবধান। সকলের স্লোগান হোক, ‘যুদ্ধ নয়, শান্তি চাই। ধ্বংস নয়, সৃষ্টি চাই। ধ্বংসের উল্লাস নয়, সৃষ্টির আনন্দে ভাসতে চাই।’ তাই কেবল যুক্তরাষ্ট্র নয়, সকল দেশকেই মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে হবে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন হোক সকলের জন্য সতর্কবার্তা। ক্ষমতা কখনো অনন্তকাল থাকে না। একসময় যারা ছিল প্রবল প্রতিপত্তিশালী, আজ তারা ইতিহাসের গর্ভে বিলীন। ইতিহাসের পাঠ নিয়ে আমাদের চলতে হবে, যেন আমরা পথ হারিয়ে না ফেলি। মনে রাখতে হবে—জয়-পরাজয় হাত ধরাধরি করে চলে।