সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ এলাকায় ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাকের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রাথমিকভাবে হতাহতের এ তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি প্রবাসী রয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফুজাইরাহ এলাকায় ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাক মিলিয়ে মোট ২৩টি যানবাহন একসঙ্গে বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়েছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে জরুরি সেবা এবং বিশেষজ্ঞ দলগুলো। আহতদের উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে দুর্ঘটনার কারণ সম্পর্কে বলা হয়, একটি ট্রাকে থাকা চালক রাস্তায় চলাচলের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে এটি অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। ধীরগতির কারণে রাস্তায় থেমে থাকা বেশ কয়েকটি গাড়ির ওপর গিয়ে ওই ট্রাকটি পড়ে।
এ সময় ট্রাকটিতে আগুন ধরে যায়। পরে সেই আগুন আশপাশের অন্যান্য গাড়িতেও ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ ও সার্বিক পরিস্থিতি জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে তদন্ত ও তথ্য যাচাইয়ের কাজ চলছে। পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র : রয়টার্স
ঠিকানা/এনআই