সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তার রাজনৈতিক সহকর্মী মাহমুদা মিতু।
তিনি বলেছেন, “নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং এই যে আমরা সব পার্টি এক হয়েছি, বিভিন্ন যেকোনো ক্ষেত্রে আমরা এক হয়ে যাই এবং এই দুর্বৃত্তদের ক্ষেত্রেও আমরা কিন্তু এক হয়ে যাব।
“এইখান থেকে আমি মিডিয়াসহ সবাইকে মেসেজ দিতে চাই যে, যারা এই হামলা এবং এই যে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দিয়েছে; তাদের ক্ষেত্রে বলতে চাই যে, শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে কি না এবং এই মাটি শেখ হাসিনার জন্য আর হবে না।”
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস’ এর জনপ্রকাশ অনুষ্ঠানে এনসিপির সংরক্ষিত আসনের এমপি মিতু এ মন্তব্য করেন।
বুধবার রাতে কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুমদের পুরনো বাড়িতে আগুন লাগে। তাতে আটটি কক্ষের পাঁচটি পুড়ে যায় এবং দুটি ছাগল মারা যায়। সংসদ সদস্য নুসরাতের মা-বাবা অদূরে আরেকটি ভবনে থাকায় তাদের কোনো ক্ষতি হয়নি।
ঠিকানা/এসআর