বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর যে উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, তার অংশ হিসেবে প্রথম ধাপে ১১২ জন পুরুষ কর্মীকে বাছাই করা হয়েছে। নির্বাচিত কর্মীরা ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি’তে কাজের সুযোগ পাবেন।
রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।
লিখিত বক্তব্যে রাশেদুল হক বলেন, “মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। চাহিদাপত্র প্রাপ্তি সাপেক্ষে বোয়েসেলের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে এই ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ বাস্তবায়ন করা হবে।”
এক প্রশ্নের জবাবে বোয়েসেল এমডি বলেন, “১০ হাজার কর্মীর লক্ষ্যমাত্রার বিপরীতে এখন পর্যন্ত ৫৬৮টি চাহিদাপত্র (ডিমান্ড লেটার) আমাদের হাতে এসেছে। মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সত্যায়ন (অ্যাটেস্টেশন) সম্পন্ন হওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে এসব কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।”
রাশেদুল হক আরও বলেন, ডিসেম্বরের পূর্বে আমরা চূড়ান্ত করে ফেলব। ডিএইচএলের সহযোগিতা পেলে আমরা দ্রুত তাদের বিদেশে পাঠাতে পারব। ডিসেম্বরের আগে আমি চাইছি, এখন যদি কোনো কারণে এক দিন–দুই দিন দেরি হয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু চাইছি, ডিএইচএলের মাধ্যমে সেটা শুরু হোক।
প্রথম ধাপের নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরে রাশেদুল হক বলেন, গত ২ নভেম্বর মালয়েশিয়ার ওই কোম্পানি থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়ার পর ৫ নভেম্বর অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত সময়ে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।
এক প্রশ্নের জবাবে রাশেদুল হক বলেন, “কর্মীদের অভিবাসন সংক্রান্ত সরকার নির্ধারিত সকল ব্যয় মালয়েশিয়ার নিয়োগকারী কোম্পানি বহন করবে। নির্বাচিত কর্মীদের মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য নিয়োগকারী প্রতিষ্ঠান বা কর্মীর নিকট থেকে বোয়েসেল কোনো ধরনের অভিবাসন ব্যয় বা সার্ভিস চার্জ গ্রহণ করবে না। অর্থাৎ ‘জিরো মিনস জিরো’।”
আর্থিক লেনদেনের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে রাশেদুল হক জানান, কয়েকদিন আগে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (বিকেটিটিসি) অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার ও ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে। এই শূন্য অভিবাসন ব্যয়ের উদ্যোগে তার অফিসের কেউ কিংবা কোনো দালাল ও মধ্যস্বত্বভোগী এক পয়সাও নিয়েছেন—এমন প্রমাণ পাওয়া গেলে উভয়ের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে প্রার্থীদের কোনো দালাল বা অননুমোদিত ব্যক্তির সঙ্গে লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
অর্থের অভাবে যেন কোনো যোগ্য ও কর্মক্ষম মানুষ বিদেশে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত না হন, সেটিই এই উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য বলে জানান রাশেদুল হক।
ঠিকানা/এসআর