দেশের বিভিন্ন স্থানে নাশকতার মধ্যে আগুনে পুড়ল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়ি।
বুধবার (১১ নভেম্বর) মধ্যরাতে হঠাৎ বিকট বিস্ফোরণের পর চারতলা বাড়িটিতে আগুন ধরে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
নুসরাতের অভিযোগ, পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরানো হয় তার গ্রামের বাড়িতে। এর পেছনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ রয়েছে বলে দাবি করছেন জুলাই অভ্যুত্থানে তার সহযোদ্ধারা।
২০২৪ সালে শেখ হাসিনার সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত। আন্দোলনকারী তরুণদের উদ্যোগে গঠিত দল এনসিপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন তিনি। ত্রয়োদশ সংসদে এনসিপির মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সদস্য করা হয় তাকে।
বুধবার রাতে নুসরাতই প্রথম এক ফেসবুক পোস্টে তার গ্রামের বাড়িতে হামলার খবর দেন।
তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’
নুসরাতের পৈতৃক বাড়ি দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের ডাংমড়কা এলাকায়। সেখানে তার বাবা-মাসহ পরিবারের সদস্যরা থাকেন।
স্থানীয়রা জানিয়েছে, আগুন দেওয়া হয়েছে টিনশেডের একতলা একটি বাড়িতে। ফায়ার সার্ভিস গিয়ে রাত ২টার দিকে আগুন নেভায়।
বাড়িটির কেয়ারটেকার শাহ আলম জানান, বোমার মতো কিছু একটা বিস্ফোরিত হয়ে টিনের ওপর পড়ে। মুহূর্তের মধ্যেই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
নুসরাত সাংবাদিকদের জানিয়েছেন, রাত ১২টা ১৫ থেকে ১৬ মিনিটের মধ্যে একযোগে বাড়িটিতে চারবার অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। এ ঘটনায় বাড়ির আশপাশের প্রায় আটটি ঘর, আসবাবপত্র ও বেশ কিছু গবাদিপশু পুড়ে গেছে। আগুনে বাড়ির কেয়ারটেকারের পরিবারের সদস্য ও শিশুসহ কয়েকজন আহত হয়েছেন।
নুসরাতের মা-বাবা পাশের আরেকটি তিনতলা ভবনে থাকেন। সেখানে আগুন লাগেনি।
নুসরাত তাবাসসুমের বাবা মোহাম্মদ আব্দুল হালিম জানান, বিস্ফোরণের শব্দে তারা যে ভবনে থাকেন, সেটিও কেঁপে ওঠে। এ সময় তারা আতঙ্কিত হয়ে পড়েন। তাদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসেন।
প্রতিবেশী রুবেল হোসেন জানান, বিকট শব্দ শুনে এবং চিৎকারের আওয়াজ পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন জ্বলতে দেখেন।
অগ্নিকাণ্ডের কারণ পুলিশ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানিয়েছেন, পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে। এ ছাড়া ঢাকা থেকে একটি ক্রাইম সিন ম্যানেজমেন্ট দল ঘটনাস্থলে আসছে। তারা এসে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করবে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর তার দল আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) তৎপরতা দেখে গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় তাদেরই দায়ী করছে সরকার।
নাশকতা দমনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কড়া বার্তার মধ্যে নুসরাতের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটল।
এই ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর দিকেও ব্যর্থতার আঙুল তুলছেন জুলাই আন্দোলনে নুসরাতের সহযোদ্ধারা।
এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম ফেসবুকে লিখেছেন, ‘জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি। নগর পুড়িলে দেবালায় এড়ায় না। আজকে আমি, কালকে আপনি, পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে।’
এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা কারা নিক্ষেপ করল? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কী করেন?’
এনসিপির আরেক যুগ্ম আহ্বায়ক মাহমুদা মিতু এই ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে লিখেছেন, ‘ভাবছিস বিরাট কাজ করছিস? বিরাট কাজ তো আমরা করছি জুলাইয়ে তোদের মতো সন্ত্রাসীদের দেশ থেকে বিতাড়িত করে।’
‘শেখ হাসিনার লাশও এদেশে আসবে না,’ লিখেছেন তিনি।
ঠিকানা/এনআই