আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের বিরোধিতা করে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, ‘এই মাটিকে এক মুহূর্তের জন্যও আমরা কোনো গণহত্যাকারী, পলাতক ফ্যাসিস্টদের আশ্রয় হতে দেব না।’ মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।
স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, আগের রাতে সারা দেশে ককটেল বিস্ফোরণের পর শেষ রাতে একটি বাসে আগুন দিয়ে ঘুমন্ত চালককে হত্যা করা হয়েছে। দিনের আলোতেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ককটেল হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়েছে। এ ছাড়া জুলাই আন্দোলনের সময় একজন সমন্বয়কের ওপর প্রকাশ্যে সশস্ত্র হামলার ঘটনা এবং সেই হামলার ভিডিও প্রকাশের বিষয়টিও উল্লেখ করেন তিনি।
এসব ঘটনার পরও যারা আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ও পুনর্বাসনের পক্ষে কথা বলছেন, তাদের উদ্দেশে প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। তিনি লেখেন, আওয়ামী লীগের প্রকৃত রূপ বুঝতে আর কত প্রাণহানি, অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা দেখতে হবে?
স্ট্যাটাসে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময়কার হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, মাত্র ২০ দিনে দুই হাজার মানুষকে হত্যা করে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। এসব হত্যাকাণ্ডের ভিডিও ও ছবি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার অভিযোগ, এত কিছুর পরও দলটির মধ্যে কোনো অনুতাপ নেই; বরং আবারও সহিংসতার প্রস্তুতি নিচ্ছে।
তিনি আরও লেখেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের পাশাপাশি প্রশাসনিক উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ছিল পুলিশ, বিজিবি ও এসআরবির। কিন্তু সেই দায়িত্ব পালনের পরিবর্তে ছাত্রসংগঠনগুলোকেই আবার রাজপথে নামতে হচ্ছে, স্লোগান দিতে হচ্ছে, অভিযুক্তদের আটক করতে হচ্ছে এবং রাত জেগে নিরাপত্তা পাহারা দিতে হচ্ছে।
দেশের তরুণ প্রজন্মকে বারবার আন্দোলন ও সংঘাতের মুখোমুখি হতে হচ্ছে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থান— প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে তরুণদের রক্ত দিতে হয়েছে। আর কতবার তাদের রাজপথে নেমে সন্ত্রাসীদের মোকাবিলা করতে হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
স্ট্যাটাসে রাজনৈতিক নেতৃত্ব ও পদ-পদবি বণ্টন নিয়েও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তার অভিযোগ, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে নির্যাতিত সাধারণ তরুণ-তরুণীদেরই বারবার রাজপথে নামতে হচ্ছে। অথচ ক্ষমতা, পদ ও পদবির ক্ষেত্রে তাদের যথাযথ জায়গা হচ্ছে না। এ প্রসঙ্গে তিনি ‘নেপোকিড’ শব্দ ব্যবহার করে বলেন, বড় পদে থাকা ব্যক্তিদের আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিলে দেখা যায় না।
জুলাই-পরবর্তী বাংলাদেশের বাস্তবতা তুলে ধরে হাসনাত আব্দুল্লাহ লেখেন, একদিকে রয়েছে ‘নেপোকিডদের ক্ষমতা’, অন্যদিকে রয়েছে সাধারণ মানুষ। তার মতে, এই দুই বাস্তবতা মাথায় রেখেই বর্তমান পরিস্থিতি বুঝতে হবে।
সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষ্য, গত দুই দিনের ঘটনাতেই সরকার কী করতে পারছে বা পারবে, তা স্পষ্ট হয়েছে। সরকারের ওপর নির্ভর না করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
স্ট্যাটাসের শেষাংশে জুলাই আন্দোলনে নিহতদের আত্মত্যাগের কথা স্মরণ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, দুই হাজারের বেশি শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনো চোর, লুটেরা ও সন্ত্রাসীর কাছে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না। এ প্রসঙ্গে শহীদ ওসমান বিন হাদীর বক্তব্য ‘জান দেব, কিন্তু জুলাই দেব না’ উল্লেখ করেন তিনি।
সবশেষে তিনি লেখেন, ‘এই দেশের মাটি হাজারো শহীদের রক্তে রঞ্জিত পবিত্র মাটি। এই মাটিকে এক মুহূর্তের জন্যও আমরা কোনো গণহত্যাকারী, পলাতক ফ্যাসিস্টদের আশ্রয় হতে দেব না।’ স্ট্যাটাসের শেষে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন হাসনাত আব্দুল্লাহ।
ঠিকানা/এএস