অভিবাসী পাচারের অভিযোগে মার্কিন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা বাংলাদেশি সাইফুল ইসলাম।
মামলাটি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে বিচারাধীন। এ মামলায় আগামী ১৭ ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন ধার্য রয়েছে বলে জানিয়েছেন মার্কিন বিচার বিভাগের ক্রিমিনাল ডিভিশনের সহকারী অ্যাটর্নি জেনারেল এ টাইসেন ডুভা ও টেক্সাসের সাউদার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অ্যারন রেইটজ।
তারা জানান, এ মামলায় সাইফুলের অন্তত তিন বছরের কারাদণ্ড হতে পারে। সাজা সংক্রান্ত নির্দেশিকা ও আইনের অন্যান্য বিষয় বিবেচনা করে ফেডারেল আদালতের বিচারক সাজা নির্ধারণ করবেন।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা ও মেক্সিকো হয়ে বহু অভিবাসীকে যুক্তরাষ্ট্রে পাচারের একটি চক্রে যুক্ত ছিলেন সাইফুল।
আদালতের নথি অনুযায়ী, অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে তিনি অন্য পাচারকারীদের সহায়তা করতেন।
পাচারের শিকার কয়েকজনকে কলম্বিয়ার উপকূলীয় এলাকা দিয়ে বিপজ্জনক নৌযানে করে নেওয়া হতো। এসব নৌযানের চালকদের কেউ কেউ মদ্যপ অবস্থায় থাকতেন। কয়েকজনকে ডারিয়েন গ্যাপের দুর্গম এলাকা পায়ে হেঁটে পাড়ি দিতে হয়েছে। আবার কারও পরিচয় গোপন করতে অন্য ব্যক্তির পরিচয়পত্র দেওয়া হয়েছিল।
পরে এসব অভিবাসীকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে নিয়ে যাওয়া হতো। সেখান থেকে রিও গ্রান্দে নদী সাঁতরে অথবা সীমান্তের বেড়া টপকে যুক্তরাষ্ট্রে প্রবেশের নির্দেশ দেওয়া হতো। কয়েকজন অভিবাসীকে যুক্তরাষ্ট্রে পাচারের জন্য সাইফুল হাজার হাজার ডলার নিয়েছিলেন বলে আদালতের নথিতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার করে থাকে এমন একটি চক্রকে ধরতে ২০১৯ সালের ৩১ অক্টোবর ব্রাজিলে এক অভিযান পরিচালনা করা হয়। তাতে সাইফুল ইসলাম, সাইফুল্লাহ আল-মামুনসহ সাত বাংলাদেশি গ্রেপ্তার হন। তাদের মধ্যে সাইফুল্লাহ আল-মামুনকে গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লরেডো ফেডারেল কোর্টে সোপর্দ করা হয়।
এর আগে এপ্রিলে ব্রাজিল থেকে সাইফুল ইসলামকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে অভিবাসী ঢোকানোর ষড়যন্ত্রের একটি এবং বাণিজ্যিক সুবিধা ও ব্যক্তিগত আর্থিক লাভের উদ্দেশ্যে অভিবাসী প্রবেশ করানোর দুটি অভিযোগে স্বীকারোক্তি দিয়েছেন তিনি। পাচারের শিকার ব্যক্তিদের কাছ থেকে আদায় করা অর্থ বাজেয়াপ্ত করতেও সম্মত হয়েছেন সাইফুল।
ব্রাজিল থেকে সাইফুলকে গ্রেপ্তার ও যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের ব্যবস্থা করার জন্য ব্রাজিলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের উদ্যোগ জেটিএফএ এ মামলার তদন্ত ও বিচারকাজে সহায়তা করেছে। আন্তর্জাতিক মানবপাচার নেটওয়ার্কের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার জন্য যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করে থাকে মার্কিন বিচার বিভাগের ‘জয়েন্ট টাস্ক ফোর্স আলফা (জেটিএফএ)’।
ঠিকানা/এসআর