প্রেমের কোনো বয়স হয় না- এ কথাটি অনেকেই বলেন। নিউইয়র্কের সাবেক মেয়র ও বিশ্ব ধনকূবের মাইকেল ব্লুমবার্গ এবার যেন তার প্রমাণও দিলেন। দীর্ঘ ২৬ বছরের প্রেমের পর ৮৪ বছর বয়সে বিয়ে করলেন দীর্ঘদিনের সঙ্গী, ৭১ বছর বয়সী ডায়ানা টেইলরকে। প্রেমের ইনিংস বেশ লম্বা হলো বটে, তবে শেষ পর্যন্ত বিয়ের খাতায় নাম উঠল এই আলোচিত জুটির।
৯ নভেম্বর সোমবার ম্যানহাটনের আপার ইস্ট সাইডে নিজেদের বাড়িতেই ছোট্ট পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। উপস্থিত ছিলেন ব্লুমবার্গের দুই মেয়ে এমা ও জর্জিনাসহ পরিবারের সদস্যরা। বিলিয়নিয়ার পাত্রের বিয়ে বলে কথা, কিন্তু আয়োজনটি ছিল ব্যক্তিগত পরিসরেই।
এই প্রেমের শুরুর গল্পটিও মন্দ নয়। ফুলের দোকান কিংবা সমুদ্রসৈকতে নয়—দুজনের পরিচয় হয়েছিল সিটিজেনস বাজেট কমিশনের এক সভায় পাশাপাশি বসার সুবাদে। তখন প্রথমবার নিউইয়র্কের মেয়র হওয়ার দৌড়ে ব্লুমবার্গ। শহরের আয়-ব্যয়ের আলোচনার আসর যে ব্যক্তিগত জীবনের এত বড় যোগসূত্র হয়ে উঠবে, কে জানত!
সেই পরিচয় থেকে সম্পর্ক, তারপর একসঙ্গে কেটে গেল প্রায় সিকি শতাব্দী। এর মধ্যে ব্লুমবার্গ তিন মেয়াদে নিউইয়র্কের মেয়র ছিলেন। সেই সময়ে ডায়ানা পরিচিত হয়ে ওঠেন শহরের ‘অনানুষ্ঠানিক ফার্স্ট লেডি’ হিসেবে। এবার দীর্ঘদিনের সেই সঙ্গীই আনুষ্ঠানিকভাবে হলেন স্ত্রী। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।
ডায়ানার নিজের পরিচয়ও কম উজ্জ্বল নয়। তিনি নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক ব্যাংকিং সুপারিনটেনডেন্ট। ব্লুমবার্গের মেয়রজীবনে সিটি হলের বিভিন্ন অনুষ্ঠানেও তাঁকে নিয়মিত পাশে দেখা যেত। অর্থাৎ সম্পর্কের গল্পে শুধু চটুল প্রেম নয়, দীর্ঘদিনের সাহচর্যও আছে।
তবে এত বছর পর বিয়ের সিদ্ধান্ত কেন? সেই কৌতূহলের উত্তর প্রকাশ করা হয়নি। ফলে আপাতত প্রেমের এই দীর্ঘ অধ্যায়ের শেষ পাতায় বিয়ের তারিখটিই নতুন সংযোজন।
নিউইয়র্কের মতো ছুটতে থাকা শহরে তাঁদের প্রেম অবশ্য নিজের গতিতেই চলেছে। মেয়রের তিন মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই; প্রেমিক থেকে বর হতে ব্লুমবার্গ সময় নিলেন আরও বেশি।
হিসাবটা তাই বেশ মজার- বাজেটের বৈঠকে পাশাপাশি দুটি চেয়ার, তারপর ২৬ বছরের সঙ্গ। শেষ পর্যন্ত শহরের সাবেক মেয়র জানিয়ে দিলেন, বিয়ের সুখবর দেওয়ার জন্যও সবার সময়সূচি এক হয় না!
-