শরীরের পুষ্টির চাহিদা পূরণে অনেকেই বিভিন্ন ধরনের ওষুধ ও সাপ্লিমেন্টের পাশাপাশি প্রাকৃতিক খাবারের ওপর নির্ভর করেন। এসব খাবারের মধ্যে অন্যতম কালো তিল। পুষ্টিগুণে সমৃদ্ধ এই খাবার নিয়মিত খেলে শরীরে বেশ কিছু ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে টানা তিন মাস কালো তিল খেলেই কি চুল পড়া বন্ধ হবে, ত্বক উজ্জ্বল হবে কিংবা হরমোনের সমস্যা দূর হবে?
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কালো তিলে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, স্বাস্থ্যকর ফ্যাট ও অ্যান্টিঅক্সিডেন্ট। এসব উপাদান শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে ভূমিকা রাখে।
পুষ্টিবিদ ও চিকিৎসকদের মতে, কালো তিলের আয়রন হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে। অন্যদিকে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম হাড় এবং স্নায়ুর স্বাভাবিক কার্যক্রমের জন্য প্রয়োজনীয়। এতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ও অ্যান্টিঅক্সিডেন্টও শরীরের সামগ্রিক পুষ্টি ও সুস্থতায় ভূমিকা রাখতে পারে।
চুল ও ত্বকের জন্য কতটা উপকারী?
কালো তিলে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান চুল ও ত্বকের স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখতে সহায়ক হতে পারে। খাদ্যতালিকায় নিয়মিত পরিমিত পরিমাণে কালো তিল রাখলে প্রয়োজনীয় কিছু পুষ্টি পাওয়া যায়। তবে শুধু কালো তিল খেলেই চুল পড়া বন্ধ হবে কিংবা ত্বক উজ্জ্বল হয়ে উঠবে এমন কোনো নিশ্চয়তা নেই।
রক্তস্বল্পতা দূর করতে পারে?
কালো তিলে আয়রন থাকলেও এটি নন-হিম আয়রন। অর্থাৎ প্রাণিজ উৎসের হিম আয়রনের তুলনায় উদ্ভিজ্জ উৎসের এই আয়রন শরীরে তুলনামূলক কম শোষিত হয়।
এ কারণে আয়রনের ঘাটতি পূরণে কালো তিলের সঙ্গে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া যেতে পারে। তবে মাঝারি বা গুরুতর রক্তস্বল্পতা দূর করতে শুধু কালো তিলের ওপর নির্ভর করা ঠিক নয়। এ ক্ষেত্রে রক্ত পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজন অনুযায়ী আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ জরুরি।
অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা কমে?
অনেকের ধারণা, নিয়মিত কালো তিল খেলে নারীদের অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা দূর হয়। তবে এ দাবির পক্ষে পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই।
পুষ্টির ঘাটতি কিংবা মানসিক চাপের কারণে ঋতুচক্রে পরিবর্তন এলে সুষম খাদ্যাভ্যাস সহায়ক হতে পারে। কিন্তু পিসিওএস, থাইরয়েডের সমস্যা কিংবা ওজনের পরিবর্তনও অনিয়মিত ঋতুস্রাবের কারণ হতে পারে। তাই দীর্ঘদিন এ সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
তাহলে কেন খাবেন কালো তিল?
কালো তিলের অন্যতম সুবিধা হলো, অল্প পরিমাণেই এটি থেকে শরীর প্রয়োজনীয় কিছু পুষ্টি উপাদান পেতে পারে। বিশেষ করে যাদের খাদ্যতালিকায় আয়রন, ক্যালসিয়াম ও স্বাস্থ্যকর ফ্যাটের ঘাটতি রয়েছে, তাদের জন্য এটি হতে পারে সহজলভ্য একটি খাবার।
তবে টানা তিন মাস কালো তিল খেলেই নির্দিষ্ট কোনো রোগ সেরে যাবে বা শরীরে দৃশ্যমান পরিবর্তন আসবে এমন দাবি করার সুযোগ নেই। বরং পরিমিত পরিমাণে কালো তিলকে সুষম খাদ্যতালিকার অংশ হিসেবে রাখা যেতে পারে।
সবশেষে মনে রাখতে হবে, সুস্থ থাকতে কোনো একটি খাবারের ওপর নির্ভর না করে সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর জীবনযাপন জরুরি। শারীরিক কোনো সমস্যা দেখা দিলে নিজে নিজে চিকিৎসা না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো।
ঠিকানা/এএস