বাবা হারালেন ময়মনসিংহ-৮ আসনের এমপি মাজেদ বাবু

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১৭:৫৪ , অনলাইন ভার্সন
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবুর বাবা মোহাম্মদ জসীম উদ্দীন (৮৬) ইন্তেকাল করেছেন। আজ ৯ নভেম্বর (সোমবার) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম জসীম উদ্দীন দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য এবং ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ছোট ছেলে মো. আব্দুল্লাহ আল মামুন প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট।

জসীম উদ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠন। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]