যুক্তরাষ্ট্র হামলা করলে আরও শক্ত জবাব দেওয়া হবে : আইআরজিসি

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ১৭:৪৫ , অনলাইন ভার্সন
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দ্বন্দ্বে কঠোর অবস্থান ধরে রাখার ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের ইসলামি রিভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বা শত্রু পক্ষ হামলা চালালে তারা আরও কঠোরভাবে তার জবাব দেবেন। খবর আল জাজিরার।

ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র মোহেব্বি বলেন, আমাদের ও শত্রুর মধ্যকার এই যুদ্ধ সামরিক ও অর্থনৈতিক- উভয় দিক দিয়েই চলমান রয়েছে। স্বাভাবিকভাবেই যুদ্ধে তারা আমাদের কোনো জাহাজে আঘাত হানতে পারে, কিন্তু আমরা তার চেয়েও জোরালো জবাব দেব।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের স্থল সীমান্ত বন্ধে সম্প্রতি ঘোষিত ‘আয়রন গেট’ ব্লকড্রে প্রসঙ্গে মোহেব্বি বলেন, আমেরিকা কখনোই তাদের কাঙ্ক্ষিত অর্থনৈতিক অবরোধ সফল করতে পারবে না, সে যে রূপেই হোক না কেন।

উল্লেখ্য, গত আট মাস ধরে চলা এই যুদ্ধে ইরান কৌশলগত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে বৈশ্বিক জ্বালানি সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। এর পাল্টা জবাবে মার্কিন সামরিক বাহিনী এবার স্থলপথে অস্ত্র ও অবৈধ সামগ্রী পাচার রোধ করতে ২০ সদস্যের একটি নতুন টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে, যা ইরানকে আরও কোণঠাসা করার মার্কিন প্রচেষ্টারই অংশ।

ঠিকানা/এএস
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]