কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাজ্যের বিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটি নতুন পদ গ্রহণ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্লাভাতনিক স্কুল অব গভর্নমেন্টের ‘ডিস্টিনগুইশড ফেলো’ এবং ‘ওয়ার্ল্ড লিডার্স সার্কেল’-এর সদস্য হিসেবে যোগ দিয়েছেন। গত শুক্রবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এই পদে যোগ দেওয়ার মাধ্যমে ট্রুডো সাবেক বিশ্বনেতাদের একটি আন্তর্জাতিক দলে যুক্ত হলেন। এই দলে আগে থেকেই আছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক। উল্লেখ্য, ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ১০ বছর কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর ট্রুডো পদত্যাগ করেন।
নতুন এই কাজ নিয়ে ৫৪ বছর বয়সি ট্রুডো জানান, নিজের ১০ বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীরা যাতে শিখতে পারেন সেই চেষ্টা তিনি করবেন। তিনি বলেন, তার মেয়াদে বিশ্ব রাজনীতি ও প্রযুক্তিতে বিশাল পরিবর্তন এসেছে, যা বর্তমান বিশ্বকে অনেকটাই বদলে দিয়েছে।
একইভাবে ব্লাভাতনিক স্কুলের ডিন এনগায়রে উডস বলেন, সাবেক বিশ্বনেতাদের অভিজ্ঞতা থেকে সরাসরি শেখার সুযোগ এখানকার শিক্ষার্থীদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক হতে বড় ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর থেকে ট্রুডো আন্তর্জাতিক রাজনীতি ও সামাজিক ক্ষেত্রে সক্রিয় রয়েছেন। চলতি মাসের শেষের দিকেই তার অক্সফোর্ড পরিদর্শনের কথা রয়েছে। এ ছাড়া রাজনীতি থেকে বিদায় নেওয়ার পর সম্প্রতি তিনি তার সাবেক সহকারী কেটি টেলফোর্ডের সঙ্গে ‘হোপ অ্যান্ড হার্ড ওয়ার্ক’ নামে একটি চলচ্চিত্র ও টেলিভিশন প্রডাকশন হাউস চালু করে বিনোদন জগতেও পা রেখেছেন। সূত্র: সিবিসি নিউজ
ঠিকানা/এএস