অর্থনীতি গণতান্ত্রিক না হলে রাজনীতির গণতন্ত্র কাজ করে না : অর্থমন্ত্রী

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ১৬:৪৮ , অনলাইন ভার্সন
বিগত সরকারের বিষয়ে আলোচনা করা মানে সময় অপচয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘আমি কোনো সরকারের বিগত দিনের আলোচনায় যেতে চাই না, এটি ওয়েস্ট অব টাইম। ০৮ নভেম্বর (রোববার) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, অর্থনীতি গণতান্ত্রিক না হলে দেশের উন্নতি কম হয়।

অর্থমন্ত্রী বলেন, ‘অর্থনীতিকে গণতান্ত্রিক করতে পারলে রাজনীতির গণতন্ত্রের একটা পর্যায়ে আমরা যেতে পারব। কিন্তু অর্থনীতি গণতান্ত্রিক না হলে রাজনীতি গণতন্ত্র কোনো দিন কাজ করে না।

সঠিক তথ্য না থাকলে স্বচ্ছতা আনা সম্ভব নয় বলে মন্তব্য করেন মন্ত্রী। বলেন, ‘আমরা তথ্যের স্বচ্ছতা আনার চেষ্টা করছি, আর এ লক্ষ্যে আমরা পরিসংখ্যান ব্যুরোকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি।’

কোনো সরকার দেশের তথ্য নিয়ে প্রতারণা করলে তা নিজের সঙ্গে নিজে প্রতারণা করার শামিল বলেও মনে করেন অর্থমন্ত্রী।

সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, ‘সরকার কোনো ধরনের তথ্য বিকৃত করতে চায় না।

পরিসংখ্যান তৈরিতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। মানুষ যেন নির্ভরযোগ্য তথ্য পেতে পারে, সে লক্ষ্যেই কাজ করছে সরকার।’

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে অযোগ্য ব্যক্তিরা সুবিধা পেয়েছেন, আর যোগ্য ব্যক্তিরা ছিলেন সুবিধার বাইরে। এতে বাংলাদেশের সীমিত সম্পদের বড় একটি অংশ অপচয় হয়েছে।’
নির্ভরযোগ্য, আন্তর্জাতিক মানসম্পন্ন ও সহজলভ্য পরিসংখ্যান নিশ্চিত করতে সরকার সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে বলেও জানান তিনি।

ঠিকানা/এএস
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]