কুয়াকাটায় ঘুরতে গিয়ে ভ্যান উল্টে নারী চিকিৎসক নিহত

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩০ , অনলাইন ভার্সন
পটুয়াখালীর কুয়াকাটা ভ্রমণে এসে মোটরচালিত ভ্যান উল্টে এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। এ সময় তার চিকিৎসক স্বামীও আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে কুয়াকাটার মিশ্রীপাড়া বৌদ্ধবিহার পরিদর্শনে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে কলাপাড়া থানার পরিদর্শককে (তদন্ত) ইলিয়াস তালুকদার জানিয়েছেন।

নিহত নাবিলা নুসরাত (৩২) রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন; তিনি ৪২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তার স্বামী আহত মাইনুল ইসলাম শুভ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক হিসেবে কর্মরত।

মাইনুল ইসলাম শুভর ভাষ্য, শুক্রবার তারা ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে এসেছেন। শনিবার বিকালে একটি মোটরচালিত ভ্যানে মিশ্রীপাড়া বৌদ্ধবিহার দেখতে বের হয়েছিলেন।

কিন্তু পথে মিশ্রীপাড়া সড়কে একটি বিড়াল ওই ভ্যানের চাকার নিচে পড়ে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি উল্টে যায়। এ সময় ভ্যানে থাকা তারা দুজনসহ আরও দুই পর্যটক ছিটকে পড়েন।

তিনি বলেন, দুর্ঘটনায় তার স্ত্রীর মাথা ভ্যানের নিচে চাপা পড়লে তিনি গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার পরিদর্শক ইলিয়াস তালুকদার বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরে লাশ স্বামীর কাছে দেয়া হয়েছে। তারা লাশ নিয়ে খুলনায় চলে গেছেন।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]