যুক্তরাষ্ট্রে হ্যালোইনের সপ্তাহান্তে বিভিন্ন অঙ্গরাজ্যে পৃথক গুলিবর্ষণের ঘটনায় অন্তত ২৪ জন নিহত ও ৯৪ জন আহত হয়েছেন। গত ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে বিনোদন এলাকা, নাইটক্লাব, হ্যালোইন সামগ্রীর দোকান এবং শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে এসব ঘটনা ঘটে। তবে সব ঘটনা হ্যালোইনের আয়োজনকে লক্ষ্য করে ঘটেছে এমন তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
সবচেয়ে বেশি হতাহতের ঘটনাগুলোর একটি ঘটে টেক্সাসের ডালাস শহরের ডিপ এলাম বিনোদন এলাকায়। ১ নভেম্বর রাত ১২টা ২০ মিনিট থেকে প্রায় ৭৫ মিনিটের মধ্যে তিনটি পৃথক স্থানে গুলিবর্ষণে চারজন নিহত ও অন্তত ১৫ জন আহত হন।
পুলিশের তথ্য অনুযায়ী, প্রথম ঘটনাটি ঘটে এলম স্ট্রিটের ২৬০০ ব্লকে। এরপর রাত ১টা ৫ মিনিটে মেইন স্ট্রিটের ২৬০০ ব্লকে এবং রাত ১টা ৩৫ মিনিটে সাউথ ক্রাউডাস স্ট্রিটের ২০০ ব্লকে গুলিবর্ষণ হয়।
আহতদের কয়েকজনকে জরুরি চিকিৎসাকর্মীরা হাসপাতালে নিয়ে যান। অন্যরা নিজ উদ্যোগে হাসপাতালে পৌঁছান। এ কারণে আহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। কোনো পুলিশ কর্মকর্তা আহত হননি।
ডালাসের পুলিশপ্রধান ড্যানিয়েল কোমো জানিয়েছেন, প্রাথমিকভাবে তিনটি ঘটনার মধ্যে সরাসরি সম্পর্ক পাওয়া যায়নি। তবে ঘটনাগুলোর সম্ভাব্য যোগসূত্র ও গুলিবর্ষণের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
বার, রেস্তোরাঁ, সংগীত পরিবেশনার স্থান ও নাইটক্লাবের জন্য পরিচিত ডিপ এলাম এলাকায় হ্যালোইন উপলক্ষে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন। পুলিশপ্রধান জানান, উৎসব ঘিরে আগে থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। ফলে গুলির খবর পাওয়ার পর কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেন। এক আহত ব্যক্তির জীবন রক্ষায় পুলিশ সদস্যরা জরুরি চিকিৎসাও দেন। এদিকে ক্যালিফোর্নিয়ার ফেয়ারফিল্ড শহরের সোলানো টাউন সেন্টার শপিং মলে অবস্থিত স্পিরিট হ্যালোইন দোকানে ৩০ অক্টোবর রাতে গুলিবর্ষণে ৩১ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা নারী নিহত ও ছয়জন আহত হন। পুলিশ ঘটনাটিকে নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে চালানো হামলা হিসেবে তদন্ত করছে।
একই দিন মিশিগানের ম্যাডিসন হাইটসে আরেকটি স্পিরিট হ্যালোইন দোকানে গুলিবর্ষণে ২১ বছর বয়সী এক যুবক নিহত হন। আলাবামার বার্মিংহামে লিজিয়ন ফিল্ড স্টেডিয়ামে ম্যাজিক সিটি ক্ল্যাসিক ফুটবল ম্যাচ শেষে আশপাশের এলাকায় পৃথক দুটি গুলিবর্ষণে একজন নিহত ও আটজন আহত হন। ম্যাচটি দেখতে প্রায় ৭০ হাজার দর্শক উপস্থিত ছিলেন।
ডেলাওয়্যারের নিউয়ার্ক শহরে ইউনিভার্সিটি অব ডেলাওয়্যারের কাছে গুলিবর্ষণে ছয়জন আহত হন। অন্যদিকে ইলিনয়ের ব্লুমিংটনে ইলিনয় ওয়েসলিয়ান ইউনিভার্সিটির কাছে গুলির ঘটনায় ১৯ বছর বয়সী এক তরুণী নিহত ও আরেক নারী গুরুতর আহত হন।
আরকানসাসের ফায়েটভিলেও গুলিবর্ষণে ছয়জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, একটি বিরোধের জেরে সেখানে গুলিবর্ষণ হয়।
পৃথক এসব ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর তদন্ত চলছে।