অদ্ভুত রকমের পাগলামি

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৯ , অনলাইন ভার্সন
কী অদ্ভুত রকমের পাগল আমি,
নিষ্ঠুর প্রিয়ার ভালোবাসা পাব না জেনেও
তার একটু ভালোবাসা পাওয়ার আশায় করি হা-
হুতাশ
অথচ, তাকে কত ভালোবাসি-তা জানে অন্তর্যামী,
ভালোবাসা না পেয়ে নিরাশাতে বয় দীর্ঘশ্বাস
তার নামে বক্ষে বয়ে চলে নিঃশ্বাস
ছেলেমানুষের মতো করে যায় পাগলামি।

কতটা বোকা টাইপের আমি
কতটা নির্বোধ মন-মানসিকতার মানুষ আমি
একটু ভালোবাসা পাওয়ার জন্য
কী প্রবল আকাঙ্ক্ষা...কী অদ্ভুত রকমের বাসনা আমার
আমার প্রেম তৃষ্ণার্ত পাগল এ মনে,
যে বোধহীন, ভালোবাসা যার কাছে মূল্যহীন
তাকেই ভালোবেসেছি মনেপ্রাণে।

যে মনের নীরব চাপা অভিমান
অনুরাগটুকুই যে বোঝে না, তার সাথেই করি পাগলামি
ঢাক-ঢোল বাজিয়ে কি আর
তাকে কখনো ভালোবাসা বোঝানো যায়?
যে রস-কষহীন নির্দয় পাষাণী,
তবু নির্লজ্জ এ মনটা কেন যে ভালোবাসে
কী আছে তার মাঝে জানি?

কী করে সে বুঝবে কী চায় তার প্রিয়জনে?
অথচ, তার একটু ভালোবাসা পাওয়ার কত ইচ্ছা মনে
কী ব্যাকুলতা কতটা পিপাসিত মন,
প্রেমপাগল অতৃপ্ত এ হৃদয়ে কতটা যে তৃষ্ণা
একবার একটু সে যদি বুঝতে পারত
তবে জানতে পারত সে অতৃপ্ততার হৃদয়জুড়ে
জ্বলতে থাকে কতটা দহন।
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]