মানুষ তো মানুষের মতো হতেই পারে
মতিভ্রম বলে এখনো কিছু আছে তো,
আমি একবার মতিভ্রম করে একজনকে
দেখতে হুবহু আমার প্রিয়তমার মতো,
যাকে হাই বলে চালিয়ে দিয়েছিলাম
পরক্ষণেই আবার মনে হলো, মতিভ্রম।
মানুষের কণ্ঠ আরেকজনের মতো হতে পারে
নাম ধরে ডাক শুনে ফিরে তাকালাম
আরে না, সে তো অন্য প্রজাতির বাসিন্দা
কিন্তু কণ্ঠস্বর হুবহু মিলে গেল তার সঙ্গে
যে আমাকে নাম ধরে ডাকতে পারত ॥
আমি তো আমার মতো হাঁটতে পারি, তাই না!
কিন্তু আমার মতো হাঁটতে দেখে কেউ যদি
ভুলবশত ডাক দেয়, এই যে শুনো, কেমন লাগে
এভাবে অনেকবার নাকি অনেকই ভুল করেছেন
অবশ্য পরক্ষণেই দুঃখ প্রকাশ করে ক্ষান্ত হয়েছেন।
মানুষ তো মানুষের মতো রাগ করতেই পারে
সেই উদ্বাস্তু রাগের অনুরাগ যদি একই হয়
রাগ, ঘৃণা-ক্ষোভের সমন্বিত মোকাবিলায়
আবারও সেই মতিহীনতার মতো বিচলতায়,
মতিভ্রমও পূর্ণতা পায়, শুধুই ভালোবাসায়।
মতিভ্রম বলে এখনো কিছু আছে তো,
আমি একবার মতিভ্রম করে একজনকে
দেখতে হুবহু আমার প্রিয়তমার মতো,
যাকে হাই বলে চালিয়ে দিয়েছিলাম
পরক্ষণেই আবার মনে হলো, মতিভ্রম।
মানুষের কণ্ঠ আরেকজনের মতো হতে পারে
নাম ধরে ডাক শুনে ফিরে তাকালাম
আরে না, সে তো অন্য প্রজাতির বাসিন্দা
কিন্তু কণ্ঠস্বর হুবহু মিলে গেল তার সঙ্গে
যে আমাকে নাম ধরে ডাকতে পারত ॥
আমি তো আমার মতো হাঁটতে পারি, তাই না!
কিন্তু আমার মতো হাঁটতে দেখে কেউ যদি
ভুলবশত ডাক দেয়, এই যে শুনো, কেমন লাগে
এভাবে অনেকবার নাকি অনেকই ভুল করেছেন
অবশ্য পরক্ষণেই দুঃখ প্রকাশ করে ক্ষান্ত হয়েছেন।
মানুষ তো মানুষের মতো রাগ করতেই পারে
সেই উদ্বাস্তু রাগের অনুরাগ যদি একই হয়
রাগ, ঘৃণা-ক্ষোভের সমন্বিত মোকাবিলায়
আবারও সেই মতিহীনতার মতো বিচলতায়,
মতিভ্রমও পূর্ণতা পায়, শুধুই ভালোবাসায়।