‘অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, ও এখনো যায়নি’

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০০:০৮ , অনলাইন ভার্সন
টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার স্ত্রী, অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়কে প্রশংসায় ভাসালেন। অতীতে তাকে ছেড়ে তার দুই স্ত্রী চলে গেলেও অর্পিতা এখনো থেকে যাওয়ায় এ প্রশংসা করলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, প্রসেনজিৎ প্রথমে টলিউড অভিনেত্রী দেবশ্রী রায়কে বিয়ে করেন। সে সংসারে বিচ্ছেদের পর বিয়ে করেন শোবিজের বাইরের মানুষ অপর্ণা গুহঠাকুরতাকে। তবে এ দুজনের সঙ্গেই তার সংসার বেশি দিনের হয়নি। পরে ২০০২ সালে অর্পিতাকে বিয়ে করেন প্রসেনজিৎ। গত দুই দশকের তাদের সংসার নিয়ে অনেক গুঞ্জনই উঠেছে। এ বিষয়ে সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অর্পিতার সঙ্গে দাম্পত্য সমীকরণ নিয়ে মুখ খুলেছেন প্রসেনজিৎ।

তিনি বলেন, ‘অর্পিতা চট্টোপাধ্যায়, মানে আমার স্ত্রী—ওকে সম্মান করি একটা জায়গায়, ও সহ্য করে এত দিন আমার সঙ্গে রয়ে গেছে। কারণ অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, ও এখনো যায়নি! ও আমাকে সহ্য করেছে। অর্পিতাকে আমি ভালোবাসি এবং ভীষণ সম্মান করি। আর ও খুব ভালো একজন অভিনেত্রীও বটে।’ 

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]