নিউইয়র্ক স্টেটের পার্ক ও ঐতিহাসিক স্থানগুলোতে দর্শনার্থীদের সহায়তা এবং নিরাপত্তা নিশ্চিত করতে পার্ক রেঞ্জার নিয়োগের উদ্যোগ নিয়েছে স্টেটের অফিস অব পার্কস, রিক্রিয়েশন অ্যান্ড হিস্টোরিক প্রিজারভেশন (ওপিআরএইচপি)। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পার্ক রেঞ্জাররা স্টেট পার্ক ও ঐতিহাসিক স্থানগুলোতে দর্শনার্থীদের তথ্য ও সহায়তা দেন। তাঁদের দায়িত্বের মধ্যে রয়েছে ক্যাম্পগ্রাউন্ড, সমুদ্রসৈকত ও হাঁটার পথে টহল দেওয়া, সহায়তার ডাকে সাড়া দেওয়া এবং প্রয়োজন হলে জরুরি সেবাদানকারী সংস্থাকে খবর দেওয়া।
এ ছাড়া বড় অনুষ্ঠানে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার কাজে সহযোগিতা এবং কর্মস্থলে হালকা রক্ষণাবেক্ষণের দায়িত্বও পালন করতে হতে পারে।
ওপিআরএইচপি কমিশনার ক্যাথি মোজার জানান, মানুষ যেন নিরাপদে পার্কে বেড়াতে, জলাশয়ে নৌবিহার করতে কিংবা ক্যাম্পিংয়ে অংশ নিতে পারেন, সে ক্ষেত্রে পার্ক রেঞ্জারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন নিয়োগপ্রাপ্তরা নিউইয়র্কের আড়াই শতাধিক স্টেট পার্ক ও ঐতিহাসিক স্থানে কর্মরত কর্মী এবং পার্ক পুলিশের সঙ্গে কাজ করবেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসেবায় আগ্রহী এবং পার্কগুলোকে সবার জন্য নিরাপদ ও স্বাগতপূর্ণ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ ব্যক্তিদের এই পদে আবেদন করতে উৎসাহ দেওয়া হচ্ছে। পার্ক রেঞ্জাররা আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা নন। তাঁদের জন্য পুলিশ বা পিস অফিসারদের মতো একই নিয়োগশর্ত প্রযোজ্য নয়।
সাধারণত মে মাসের মাঝামাঝি থেকে লেবার ডে পর্যন্ত মৌসুমি ভিত্তিতে পার্ক রেঞ্জারদের নিয়োগ দেওয়া হয়। তবে নির্দিষ্ট কিছু স্থানে কাজের মেয়াদ বাড়ানো হতে পারে।
দায়িত্ব পালনের জন্য রেঞ্জারদের চিকিৎসাসংক্রান্ত জরুরি পরিস্থিতি, নিখোঁজ ব্যক্তি ও হারানো সম্পত্তি, যানবাহনসংক্রান্ত সমস্যা এবং অন্যান্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া হয়। দর্শনার্থীদের সঙ্গে তাঁরা সাধারণত হেঁটে যোগাযোগ করেন; প্রয়োজন অনুযায়ী গাড়ি, ইউটিলিটি টেরেইন ভেহিকল বা সাইকেলেও দায়িত্ব পালন করেন।
আবেদন ও পদসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে নিউইয়র্ক স্টেট পার্কসের ওয়েবসাইটে: parks.ny.gov/about/employment/park-rangers।
সূত্র: নিউইয়র্ক স্টেট অফিস অব পার্কস, রিক্রিয়েশন অ্যান্ড হিস্টোরিক প্রিজারভেশন।
ঠিকানা/এসআর