যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আবাসিক এলাকায় একটি ব্যক্তিগত জেট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা নয়জন আরোহীর সবাই নিহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার (১ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবহন সচিব শন ডাফি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিমান বিধ্বস্ত হওয়া এলাকাটি ক্রেস্টহেভেনের কাছে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র ‘মার-এ-লাগো’ থেকে প্রায় নয় মাইল (১৪ কিলোমিটার) দূরে। মার-আ-লাগো ফ্লোরিডার পাম বিচ কাউন্টির অভিজাত এলাকায় অবস্থিত।
দুর্ঘটনার ছবিতে দেখা যায়, আবাসিক এলাকার একটি রাস্তায় বড় গর্ত তৈরি হয়েছে; সেখানে আগুনের চিহ্ন ছড়িয়ে ছিল এবং ‘লিয়ারজেট ৬০’ মডেলের বিমানটির কংক্রিটের টুকরো ও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে আছে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি টেক্সাসের অস্টিন থেকে বাহামাসের উদ্দেশে রওনা হয়েছিল।
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন ও ফ্লাইট বিশ্লেষণে দেখা যায়, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি প্রতি সেকেন্ডে কয়েকশ ফুট নিচে নামছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করা যায়নি। ভিডিওটিতে গাড়ির ড্যাশবোর্ডে লাগানো ক্যামেরায় দুর্ঘটনার মুহূর্ত ধারণ হয়েছে বলে মনে হচ্ছে। এতে দেখা যায়, আবাসিক এলাকার একটি রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে, এমন সময় হঠাৎ একটি বিমান প্রায় খাড়াভাবে মাটিতে আছড়ে পড়ে এবং বিশাল আগুনের গোলা তৈরি হয়।
দুর্ঘটনার পর এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস সাংবাদিকদের বলেন, ‘ভিডিওটি দেখলে গা শিউরে ওঠে। মনে হয় যেন একটি ক্ষেপণাস্ত্র নিচে নেমে আসছে। এর পরই বিশাল বিস্ফোরণ এবং চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।’ সূত্র : বিবিসি
ঠিকানা/এনআই