আদালতের নির্দেশে বাংলাদেশ সোসাইটি ইনকের ২৫ অক্টোবরের নির্বাচন স্থগিত হওয়ায় এর প্রতিবাদে ব্রঙ্কসে সমাবেশ করেছে সেলিম-আলী পরিষদের ব্রঙ্কস ব্যুরো নির্বাচন পরিচালনা কমিটি। সমাবেশে বক্তারা নির্বাচন স্থগিতের জন্য মামলা দায়েরকারী ওসমান চৌধুরীর সমালোচনা করেন। দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাচন আয়োজনের দাবি জানান তারা। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান।
গত ২৫ অক্টোবর রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের একটি কমিউনিটি হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্রঙ্কস ব্যুরো নির্বাচন পরিচালনা কমিটির প্রচার বিভাগের আহ্বায়ক শাহ বদরুজ্জামান রুহেল অনুষ্ঠান সঞ্চালনা করেন। সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক মাহবুবুল আলম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান এবং সাবেক ট্রাস্টি বোর্ড সদস্য আব্দুল হাশিম হাসনু।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাংলাদেশ সোসাইটির সদস্য মনসুর আহমদ। গীতা পাঠ করেন পল্লব সরকার।
বক্তাদের অভিযোগ, নির্বাচনের মাত্র দুই দিন আগে আদালতের দ্বারস্থ হওয়ায় পুরো নির্বাচনী প্রক্রিয়া অনিশ্চয়তায় পড়ে। নির্বাচন প্রস্তুতি, প্রচার-প্রচারণা ও অন্যান্য আয়োজনের পেছনে ইতোমধ্যে উল্লেখযোগ্য অর্থ ব্যয় হয়েছিল বলেও তারা দাবি করেন। তাদের ভাষ্য, নির্বাচন স্থগিত হওয়ায় সোসাইটি আর্থিক ক্ষতির মুখে পড়েছে এবং প্রায় ৩৫ হাজার ভোটারের ভোট দেওয়ার সুযোগ সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়েছে।
সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক হাজী এনাম মিয়া দুলাল ও সালেহ আহমদ মানিক; ব্রঙ্কস ব্যুরোর প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমদ; বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা সিরাজ উদ্দিন আহমদ সোহাগ; মূলধারার রাজনীতিবিদ আব্দুস শহীদ; ইঞ্জিনিয়ার আব্দুল খালেক; বাংলাদেশ সোসাইটির যুব ও আইটি সম্পাদক পদপ্রার্থী জাহাঙ্গীর সোহরাওয়ার্দী; প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ; সাহিত্য সম্পাদক পদপ্রার্থী রোমানা আহমেদ; ব্রঙ্কস ব্যুরোর প্রধান সমন্বয়কারী মুমিনুল ইসলাম মুমিন; যুগ্ম আহ্বায়ক সোহান আহমেদ টুটুল ও মোহাম্মদ লিয়াকত আলী; সিনিয়র সিটিজেন ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী; ব্রঙ্কস ব্যুরোর যুগ্ম সদস্য সচিব ফরহাদ আলম লিটু ও দুলাল রহমান; মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সাবেক সভাপতি তোজাম্মুল হোসেন; হবিগঞ্জ জেলা সমিতির সভাপতি সাব্বির আহমেদ; বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন লুকু; কবি এমরান আলী টিপু ও কবির ফারুক; শেখ ওলি; বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতির সাবেক সভাপতি হাজী মনির আহমেদ; সিলেট জেলা সমিতির সভাপতি কপিল আহমদ চৌধুরী এবং বাংলাদেশ সোসাইটির সাবেক সাহিত্য সম্পাদক আহমেদ ফয়সল।
এ ছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।