স্বপ্নের ভিতর যে স্বপ্ন প্রদোষ তিমিরের কোল থেকে
অবিচ্ছেদ্য সত্তায় সুরক্ষিত অবিচ্ছিন্ন ভিত্তির আবহে
জনক তোমাকে দেখতে পাই অদৃশ্য প্রেক্ষাপটে।
উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তির স্বত্বাধিকারী আমি
তার মধ্যে আমার যাপিত জীবনধারা বংশপরম্পরায়
পুষ্প পরাগে সম্প্রসারিত সাম্প্রতিক স্রোতের সঙ্গে।
এ চলমান নদী কখনো সোজাসুজি পথ খুঁজে,
কখনো আবার আঁকাবাঁকা পথে পাড়ি জমায়।
তোমার আমার সাথে চাওয়া পাওয়ার কোনো হিসাব
চুকিয়ের দেয়ার নয়, এমনকি ছিলও না,
তবুও অযাচিত কী এক অনুশোচনা অনুভূতিতে
বিলীন থেকে অতীতকে অনুতপ্ত করে তোলে।
আমার স্মরণে মননে তোমার প্রদত্ত সম্প্রীতির
অনুশীলন অনুকরণে অনুসরণে অনুপ্রাণিত।
সময়ের আবর্তে অবর্তমান তোমার স্মৃতিগুলো
ক্লান্তিভরা পাহাড়ি পথচলার বিমূর্ত প্রতীক
প্রতিদিনের উদ্ভাসিত আলোয় প্রতিফলিত।
-নিউইয়র্ক