বাবা তুমি ঝড়ে ঝঞ্ঝায়
আগলে আগলে রাখো,
মাথার ‘পরে ছাতা হয়ে
সারা জীবন থাকো।
দুঃখ কষ্ট সয়ে তুমি
সুখের ছবি আঁকো,
জীবন সাগর পাড়ি দেওয়ার
তুমিই আমার সাঁকো।
বাবা তুমি চলার রথে
দেখাও পথের আলো,
তোমার হাতে হাতটি রেখে
তাড়াই নিকষ কালো।
আগলে আগলে রাখো,
মাথার ‘পরে ছাতা হয়ে
সারা জীবন থাকো।
দুঃখ কষ্ট সয়ে তুমি
সুখের ছবি আঁকো,
জীবন সাগর পাড়ি দেওয়ার
তুমিই আমার সাঁকো।
বাবা তুমি চলার রথে
দেখাও পথের আলো,
তোমার হাতে হাতটি রেখে
তাড়াই নিকষ কালো।