​গেইশা

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১৭:৫৭ , অনলাইন ভার্সন
রাত যখন শহরকে ধীরে ধীরে খুলে ফেলে
ব্যথাহীন-প্রশ্নহীন শিল্পের অনুবাদ আয়োজনে-
কিয়োটোর গিওনের সরু গলির সন্ধ্যাতে
লন্ঠনের আলোয় একজন গেইশা, আয়ামে-
সাদা মেকআপের ক‍্যানভাসে নিজেকে আঁকে-
যেমন সৌন্দর্যের আড়ালে যন্ত্রণা
আলোয় লুকানো অবর্ণিত ব্যক্তিগত চাঁদে

চোখে তার শতাব্দীর চারকোল-অপ্রকাশিত ভাষা
সময়ের ছায়ায় আবেগ নিয়ন্ত্রণের দরজা
ঠোঁটে লাল লিপস্টিকের দাউদাউ আগুন
সংযমী আকাক্সক্ষা-অল্প বলে অনেকটা বাকি রাখা-

তার হাতের পাখায়-দেহভঙ্গির ভাঁজে উড়ন্ত সারস
রেশমি কিমোনোয়-নাচের মুদ্রায় ঝরা পাতার শরৎ
একটু নুইয়ে চায়ের পাত্রে ধোঁয়া ওঠা চেরির ছোঁয়া-
গেইশা, সে চলমান শিল্প-দীর্ঘ বিরামচিহ্নের কবিতা

টলোমলো নীল চোখের আয়েম’কে জিজ্ঞেস করি,
কখনো প্রেমে পড়েছ মেয়ে?
সে তার মাপা-নিয়ন্ত্রিত হাসিতে বলেছিল,
‘আমরা প্রেমকে পরিবেশন করি, নিজের জন্য রাখি না’
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]