খুলনার খালিশপুরের মুজগুন্নি আবাসিক এলাকার একটি মেস থেকে তরুণীসহ সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা গোলাম ফারুকের ছেলে মমতাজির বিল্লাহকে (২৬) আটক করে থানায় নেওয়া হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুজগুন্নি আবাসিক এলাকার ২১ নম্বর সড়কের ৩২৫ নম্বর ভবনের চারতলায় কয়েকজন যুবক ভাড়া থাকেন। রোববার বিকেলে মমতাজির বিল্লাহ ওই তরুণীকে নিয়ে মেসের একটি কক্ষে যান।
মেসের অন্য বাসিন্দাদের সন্দেহ হলে তারা দুজনকে অবরুদ্ধ করে রাখেন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মীরা ঘটনাস্থলে যান।
খবর পেয়ে খালিশপুর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ সংবাদকর্মী ও স্থানীয়দের উপস্থিতিতে মেসের একটি কক্ষ থেকে মমতাজির বিল্লাহ ও ওই তরুণীকে থানায় নিয়ে যায়।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান বলেন, ‘স্থানীয়দের খবরের ভিত্তিতে মুজগুন্নি আবাসিক এলাকার একটি মেস থেকে এক তরুণ ও তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
ঠিকানা/এনআই