বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে : মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১৯:৩৪ , অনলাইন ভার্সন
ঢাকায় নিযুক্ত মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে। ২৫ অক্টোবর (রবিবার) খাদ্যমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে বৈঠ‌কের পর রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এ কথা জানান।

রাষ্ট্রদূত বলেন, খাদ্যমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ একটি আলোচনা শেষ করলাম। যুক্তরাষ্ট্রের দুই লাখ টনেরও বেশি উন্নত মানের গম ও অন্যান্য শস্য ইতোমধ্যে বাংলাদেশের মানুষের খাবার ও গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। এতে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি খরচও কমছে। 

তিনি আরও বলেন, একই সঙ্গে আরও শক্তিশালী হচ্ছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]