যেকোনো সংঘাতের জন্য আগের চেয়ে বেশি প্রস্তুত ইরান : আইআরজিসি

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ২০:২৫ , অনলাইন ভার্সন
পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ক্রমবর্ধমান উত্তেজনার মুখে যেকোনো ধরনের সামরিক সংঘাত মোকাবিলায় ইরান ‘আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত’ বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান আহমাদ ভাহিদি। খবর আল জাজিরার।

হরমুজ প্রণালিতে প্রতিদিন আক্রান্ত হওয়া জাহাজ ও ট্যাঙ্কারগুলোর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছ। এ প্রেক্ষাপটে ইরান জানায়, প্রণালির চলমান পরিস্থিতির ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং তারা সেখানে কোনো ধরনের পরিবর্তন ঘটতে দেবে না।

এদিকে তেহরানের কূটনৈতিক ও নীতি-নির্ধারণী মহলে সম্ভাব্য বড় ধরনের সামরিক সংঘাতের জোর গুঞ্জন চলছে। তাদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগেই ওয়াশিংটন কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিতে পারে।

ইরানের ক্রমবর্ধমান সুরক্ষার কথা উল্লেখ করে আইআরজিসি প্রধান দাবি করেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি সমকক্ষ ও সমানুপাতিক যুদ্ধ পরিচালনা করার মতো পর্যাপ্ত সর্বাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম বর্তমানে ইরানের হাতে রয়েছে।
আইআরজিসির সাম্প্রতিক এই বার্তা স্পষ্ট করে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে তৈরি হওয়া এই উত্তপ্ত পরিস্থিতি যেকোনো সময় দুই দেশের মধ্যে সরাসরি এক বড় ধরনের সংঘাতের দিকে মোড় নিতে পারে।

ঠিকানা/এএস
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]