এই পৃথিবীটা কখনোই আমার মতো ছিল না
আমার মতো হবে না—অন্যের মতোও নয়।
আমরা সবাই নিজের মতন সবকিছু চাই
মানুষের চেহারা-চরিত্র, আচরণ এবং ভালোবাসা।
যা কিছু আমার মতো,
আমার চিন্তার সাথে মিলে যায়
তাকেই শ্রেষ্ঠতম মনে করি
সে মন্দ কিংবা বাজে হোক
খুনি, বদমাশ, ইতর, চামার, চামুণ্ডা—
যা কিছুই হোক
আসলে ভালোবাসা ও পছন্দ নিজের মতোই চাই।
আমার মতো হবে না—অন্যের মতোও নয়।
আমরা সবাই নিজের মতন সবকিছু চাই
মানুষের চেহারা-চরিত্র, আচরণ এবং ভালোবাসা।
যা কিছু আমার মতো,
আমার চিন্তার সাথে মিলে যায়
তাকেই শ্রেষ্ঠতম মনে করি
সে মন্দ কিংবা বাজে হোক
খুনি, বদমাশ, ইতর, চামার, চামুণ্ডা—
যা কিছুই হোক
আসলে ভালোবাসা ও পছন্দ নিজের মতোই চাই।