ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি : অ্যাটর্নি জেনারেল

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ২৩:২১ , অনলাইন ভার্সন
প্রধানমন্ত্রী যেকোনও মন্ত্রীকে পদত্যাগ করতে বলতে পারেন এবং ইশরাকের পদত্যাগ সংবিধান অনুযায়ী হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তার দাবি, এ পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি। ২০ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে ঝিনাইদহের মহেশপুর উপজেলা ডাকবাংলোয় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো মন্ত্রীকে পদত্যাগ করতে বলতে পারেন। ইশরাক নিয়ম মেনেই পদত্যাগ করেছেন। এটি একটি সাংবিধানিক বিষয়, এখানে আইনের কোনও ব্যত্যয় ঘটেনি।

তিনি আরও বলেন, ইশরাক পদত্যাগ না করলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে তাকে পদত্যাগ করানোর অনুরোধ জানাতেন। এটিও সাংবিধানিক বিধানের আওতাভুক্ত।

সরকারের সিদ্ধান্ত ও সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, একটি সরকার যখন সুশাসন প্রতিষ্ঠা করতে চায়, তখন কাকে দায়িত্বে রাখা হবে আর কাকে রাখা হবে না, তা সরকারের নিজস্ব বিবেচনার বিষয়।

মহেশপুর উপজেলা ডাকবাংলোয় আয়োজিত এ মতবিনিময় সভায় স্থানীয় দলীয় নেতাকর্মী এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]