দুর্গাপূজার নবমীতে রংপুরের পূজামণ্ডপ দেখতে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সকাল ৯টা ৫০মিনিটে সামরিক বিমানে সেখানে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (রউক) চেয়ারম্যান সামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রায় রংপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, “সৈয়দপুর থেকে রংপুরের যাত্রাপথে প্রধানমন্ত্রী তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় বক্তব্য রাখবেন।”
এর আগে সকাল পৌনে ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন সরকারপ্রধান তারেক রহমান। এদিন তিনি রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপও পরিদর্শন করবেন।
ঠিকানা/এসআর