ক্ষমতার জন্য বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনের মধ্যে আ. লীগ : রিজভী

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ১৮:৫৪ , অনলাইন ভার্সন
জামায়াতে ইসলামী শেখ হাসিনার সঙ্গে থাকতে সবচেয়ে ভালোবাসে। ক্ষমতার জন্য বিএনপির সঙ্গে থাকলেও মনের মধ্যে আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ১৮ অক্টোবর (রবিবার) সন্ধ্যার দিকে প্রেসক্লাবে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বিএনপিকে জনগণ চেনে। বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, তা থেকে বিচ্যুত হয় না। জামায়াত অনেকে প্রতিশ্রুতি দিলেও বিপরীতটা করেছে।

তিনি আরও বলেন, বিএনপি কোনো দিন বলেনি আওয়ামী লীগকে মাফ করে দেবে। যারা বিএনপিকে বলছে ফ্যাসিবাদের পথে হাঁটছে, তারাই আওয়ামী লীগকে মাফ করে দিতে চেয়েছিল।

রিজভী বলেন, জামায়াতের গণতান্ত্রিক চেতনা আছে কিনা, জানা নেই। জনগণ এখনও তাদের সন্দেহের চোখে দেখে বলে মন্তব্য করেন তিনি।

ঠিকানা/এএস 
 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]