কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০২:২০ , অনলাইন ভার্সন
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সীমান্ত এলাকায় মাদককারবারিদের ধাওয়া করতে গিয়ে ভারতীয় সীমানা অতিক্রম করায় পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আশাবাড়ি সীমান্তের ২০৫৯ পিলারের আশাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার এএসআই ইমরান আহমেদ ও কনস্টেবল রোহিত মারমা। এর মধ্যে কনস্টেবল রোহিত মারমা গত কয়েক দিন আগে ব্রাহ্মণপাড়া থানায় যোগদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন।

জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে দুই পুলিশ সদস্য সিএনজিচালিত অটোরিকশা করে রাত্রিকালীন ডিউটি করার সময় শশীদল ইউনিয়নের আশাবাড়ি ২০৫৯ সীমান্ত পিলার দিয়ে মাদক উদ্ধার অভিযানে যান। এ সময় পুলিশ দেখে মাদককারবারিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে কনস্টেবল রোহিত পিছু ধাওয়া করলে সীমান্তে দাঁড়িয়ে থাকা ভারতীয় নাগরিকরা কনস্টেবল রোহিতকে আটক করে। পরে এএসআই ইমরান হোসেন তাকে ছাড়াতে গেলে লোকজন তাকেও আটক করে বিএসএফের হাতে তুলে দেয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, মাদক উদ্ধারের কাজে থানার ওই দুই পুলিশ সদস্য সীমান্ত এলাকায় যান। এ সময় নতুন কনস্টেবল রোহিত রাস্তা চিনতে না পেরে এক মাদককারবারির বাড়ির দিকে ধাওয়া করতে গিয়ে ভারতীয় সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় প্রবেশ করেন। পরে স্থানীয় মাদককারবারিরা তাকে আটক করেন। কনস্টেবল রোহিতকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরানকেও আটক করে বিএসএফ। আটক দুই সদস্যকে ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করছেন।

এ বিষয়ে শশীদল বিওপির দায়িত্বপ্রাপ্ত ক্যাম্প কমান্ডারের বক্তব্য জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]