ক্রমবর্ধমান তাপপ্রবাহ ও চরম গরমের ঝুঁকি থেকে শ্রমিকদের সুরক্ষা দিতে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানী একটি যুগান্তকারী নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। নিউইয়র্ক সিটির ইতিহাসে এই প্রথম শ্রমিকদের তাপজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ‘সমগ্র-সরকার’ ভিত্তিক উদ্যোগ গ্রহণ করা হলো।
২২ জুন সোমবার সিটি হলে শ্রমিক ইউনিয়ন, কমিউনিটি সংগঠন, বিভিন্ন সিটি এজেন্সির কমিশনার এবং শ্রমিক প্রতিনিধিদের উপস্থিতিতে মেয়র মামদানি এই আদেশে স্বাক্ষর করেন। প্রশাসনের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে চরম গরমে কাজ করা শ্রমিকরা পর্যাপ্ত সুরক্ষা থেকে বঞ্চিত ছিলেন। নতুন এই পদক্ষেপ সেই ঘাটতি পূরণের লক্ষ্যেই নেওয়া হয়েছে।
মেয়র মামদানি বলেন, কোনো শ্রমিককে তার আয় এবং স্বাস্থ্য-এই দুটির মধ্যে একটি বেছে নিতে বাধ্য হওয়া উচিত নয়। যারা আমাদের শহরের আকাশচুম্বী ভবন নির্মাণ করছেন, প্যাকেজ সরবরাহ করছেন, রাস্তার পাশে খাবার বিক্রি করছেন কিংবা প্রতিদিন শহরকে সচল রাখছেন, তাদের প্রত্যেকেরই নিরাপদে বাড়ি ফেরার অধিকার রয়েছে। অতীতে চরম গরমের পুরো বোঝা শ্রমিকদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আমরা সেই বাস্তবতা বদলাচ্ছি, কারণ প্রতিটি শ্রমিকের জীবন মূল্যবান।
বহুভাষিক নিরাপত্তা নির্দেশিকা রয়েছে। নির্বাহী আদেশ অনুযায়ী, নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব হেলথ এ্যান্ড মেন্টাল হাইজিন, নিউইয়র্ক সিটি ইমারজেন্সী ম্যানেজমেন্ট ও ডিপার্টমেন্ট অব সিটিওয়াইড এডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস যৌথভাবে বহুভাষিক তাপ-নিরাপত্তা নির্দেশিকা তৈরি ও বিতরণ করবে।
চলতি বছরের মধ্যেই বাইরের পরিবেশে কর্মরত শ্রমিকদের জন্য এই নির্দেশিকা প্রকাশ করা হবে। এছাড়া ২০২৭ সালের ১ মার্চের মধ্যে ভবনের অভ্যন্তরে কর্মরত শ্রমিকদের জন্যও পৃথক নির্দেশিকা জারি করা হবে।
সিটি এজেন্সিগুলোকে বাধ্যতামূলক পরিকল্পনা নেয়া হয়েছে। নতুন আদেশে নিউইয়র্ক সিটির প্রতিটি মেয়রাল এজেন্সিকে তাদের কর্মচারী ও ঠিকাদারদের জন্য ‘হিট ইলনেস প্রিভেনশন প্ল্যান’ বা তাপজনিত অসুস্থতা প্রতিরোধ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে স্বাস্থ্য বিভাগকে চরম গরম এবং শ্রমিক ক্ষতিপূরণ দাবির মধ্যকার সম্পর্ক নিয়ে গবেষণা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তাপজনিত অসুস্থতাকে বাধ্যতামূলক রিপোর্টযোগ্য স্বাস্থ্য পরিস্থিতি হিসেবে ঘোষণা করা উচিত কি না, তাও পর্যালোচনা করা হবে।
অন্যদিকে নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংসকে নির্মাণস্থলে বিদ্যমান তাপ-নিরাপত্তা নীতিমালা পর্যালোচনা ও আরও শক্তিশালী করার সুপারিশ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে, যার চূড়ান্ত প্রতিবেদন ২০২৭ সালের ১ মার্চের মধ্যে জমা দিতে হবে।
গরম মোকাবিলায় নতুন প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। এই উদ্যোগ বৃহত্তর তাপপ্রস্তুতি কর্মসূচির অংশ। সম্প্রতি মেয়র মামদানি নিউইয়র্কবাসীদের তাপজনিত অসুস্থতার লক্ষণ সম্পর্কে সচেতন করতে একটি জনসচেতনতামূলক ভিডিও বার্তা প্রকাশ করেন।
এছাড়া নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথমবারের মতো ২ হাজার ২০০-এরও বেশি লিংকএনওয়াইসি কিয়স্কে নিকটবর্তী ‘কুলিং সেন্টার’-এর অবস্থান ও সেখানে হেঁটে যাওয়ার দিকনির্দেশনা প্রদর্শন করা হবে। জরুরি তাপ পরিস্থিতিতে কুলিং সেন্টার খোলা বা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে এই তথ্য স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হবে।
১৪ লাখ শ্রমিক ঝুঁকির মুখে পড়ে। সিটি প্রশাসনের তথ্য অনুযায়ী, নিউইয়র্ক সিটির প্রায় ১৪ লাখ শ্রমিক-যা শহরের মোট কর্মশক্তির এক-তৃতীয়াংশ-প্রতি গ্রীষ্মে দীর্ঘ সময় বাইরে কাজ করেন। এদের মধ্যে নির্মাণশ্রমিক, দিনমজুর, রাস্তার হকার, ডেলিভারি কর্মী, ট্রাকচালক ও গুদাম শ্রমিক রয়েছেন।
প্রতিবছর নিউইয়র্ক সিটিতে প্রায় ৫০০ মানুষের মৃত্যু চরম গরমজনিত কারণে ঘটে, যা এটিকে শহরের অন্যতম প্রাণঘাতী আবহাওয়াজনিত ঝুঁকিতে পরিণত করেছে।
কর্মকর্তাদের প্রতিক্রিয়া বলা হয়, নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বলেন, জীবিকা নির্বাহের জন্য কোনো শ্রমিককে নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলতে হওয়া উচিত নয়। বহুদিন ধরেই আমি শ্রমিকদের জন্য শক্তিশালী তাপ-সুরক্ষা ব্যবস্থার পক্ষে কাজ করে আসছি। আজকের এই পদক্ষেপের জন্য মেয়র মামদানিকে ধন্যবাদ জানাই।
অর্থনৈতিক ন্যায়বিচারবিষয়ক ডেপুটি মেয়র জুলি স্যু বলেন, শ্রমিক সুরক্ষা এই প্রশাসনের অন্যতম ভিত্তি। তাপপ্রবাহ সবাইকে আঘাত করলেও এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে সেইসব শ্রমিকদের ওপর, যারা প্রতিদিন কঠিন পরিস্থিতিতে কাজ করেন।
স্বাস্থ্য ও মানবসেবা বিষয়ক ডেপুটি মেয়র হেলেন আটিএগা জানান, কৃষ্ণাঙ্গ নিউইয়র্কবাসীরা শ্বেতাঙ্গদের তুলনায় দ্বিগুণ হারে হিট স্ট্রোকে মারা যাচ্ছেন এবং লাতিনো শ্রমিকরা কর্মক্ষেত্রে বেশি ঝুঁকির মুখে রয়েছেন।
অপারেশনস বিষয়ক ডেপুটি মেয়র জুলিয়া কারসন বলেন, চরম গরম প্রাণঘাতী। যারা প্রতিদিন এই শহরকে সচল রাখছেন, তারা নিরাপদ কর্মপরিবেশ পাওয়ার যোগ্য।
শ্রমিকদের দীর্ঘদিনের দাবির ফল উল্লেখ করে লাগার্ডিয়া বিমানবন্দরের র্যাম্প এজেন্ট জন মসকুয়েরা বলেন, গরমে কাজ করার অভিজ্ঞতা অনেক সময় ওভেনের ভেতরে থাকার মতো। আমি নিজেও একাধিকবার অসুস্থ হয়ে পড়েছি। দীর্ঘদিন কেউ আমাদের সমস্যার দিকে নজর দেয়নি। আজ মেয়র মামদানি সেই বিষয়টি গুরুত্ব দিয়েছেন।
শ্রমিক সংগঠন ৩২বিজে এসইআইইউ -এর সভাপতি ম্যানি পাস্টরিচ বলেন, অনেক নিয়োগকর্তা নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় শ্রমিকরা গুরুতর ঝুঁকির মুখে পড়ছেন। এই নির্বাহী আদেশ শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সিটি প্রশাসন জানিয়েছে, শ্রমিকদের জন্য শক্তিশালী তাপ-সুরক্ষা আইন ও নীতিমালা প্রণয়নের লক্ষ্যে টেম্প কোয়ালিশন, নিউইয়র্ক কমিটি ফর অকোপেশনাল সেফটি এ্যান্ড হেলথ, ৩২বিজে এসইআইইউ এবং কয়েক ডজন শ্রমিক ও কমিউনিটি সংগঠনের সঙ্গে পরামর্শ করে এই নির্বাহী আদেশ প্রণয়ন করা হয়েছে।
নগর প্রশাসনের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে চরম গরমের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সেই বাস্তবতায় শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় এই নির্বাহী আদেশ নিউইয়র্ক সিটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
ঠিকানা/এসআর