কক্সবাজার শহরের কলাতলী থেকে কুমিল্লায় নিহত কিশোরী জান্নাতুল তাজমিন এর ‘কথিত বন্ধু’ রিয়াজ উদ্দিনকে (২১) আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কলাতলী চন্দ্রিমা উদ্যান এলাকা থেকে তাকে আটক করা হয়।
কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মাদ আলী বলেন, আমরা কৌশলে তাকে আটক করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, সপ্তম শ্রেণির ছাত্রী তাজমিন হত্যাকাণ্ডের তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তা ও অনুসন্ধানের ভিত্তিতে রাজুর সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে।
এর আগে তাজমিনের মরদেহ উদ্ধারের পর চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
ঠিকানা/এনআই