সেঞ্চুরির আভাস দিয়েও শেষ পর্যন্ত তিন অঙ্ক ছোঁয়া হলো না নাজমুল হোসেন শান্ত (৮২) ও মুশফিকুর রহিমের (৮১)। দিনের শেষ ভাগে দুই অভিজ্ঞ ব্যাটারের বিদায়ের পর নাইটওয়াচম্যান হাসান মাহমুদও টিকতে পারেননি। তবে আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ এখনো বাংলাদেশের হাতেই।
দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২২৩ রান তুলেছে বাংলাদেশে, লিড নিয়েছে ৩২৯ রানের। দিনের শেষ সেশনে ৯৯ রান যোগ করেছে শান্তর দল, হারিয়েছে ৩ উইকেট। মূলত শান্ত ও মুশফিকের ১৫৯ রানের জুটি দলকে বড় লিডের পথে এগিয়ে নেয়। কিন্তু সেঞ্চুরির কাছে গিয়ে দুজনের বিদায়ে কিছুটা আক্ষেপ নিয়ে দিন শেষ করতে হয়েছে বাংলাদেশকে।
১৪৮ বলে ৯টি চারে ৮১ রান করে জিয়া-উর-রেহমানের বলে স্লিপে ক্যাচ দেন মুশফিক। এরপর কাইস আহমেদের ঘূর্ণিতে বোল্ড হন শান্ত। ১৯১ বলে ৫টি চারে ৮২ রান করেন বাংলাদেশ অধিনায়ক।
নাইটওয়াচম্যান হিসেবে নামা হাসান মাহমুদও বেশিক্ষণ টিকতে পারেননি। ৬ বলে ১ রান করে এলবিডব্লিউ হন তিনি। লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ অপরাজিত থেকে দিন শেষ করেন।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে আফগানিস্তান ২৪০ রানে অলআউট হয়। তাতে শান্তর দল ১০৬ রানের লিড পায়।
বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করেন হাসান মাহমুদ।
ঠিকানা/এনআই