​ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

প্রকাশ : ২২ জুন ২০২৬, ২১:৫২ , অনলাইন ভার্সন
ইরানের তেল বিক্রির ওপর সাময়িক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ট্রেজারি ডিপার্টমেন্ট ৬০ দিনের একটি সাধারণ লাইসেন্স জারি করেছে, যার আওতায় আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানি অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের উৎপাদন, সরবরাহ এবং বিক্রি অনুমোদিত থাকবে।

২২ জুন (সোমবার) এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, সুইজারল্যান্ডে চলমান গঠনমূলক আলোচনার অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালিতে অবাধ নৌ-চলাচল নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বেসেন্ট বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে আমরা বিশ্বকে আরও নিরাপদ ও সমৃদ্ধ করার কাজ চালিয়ে যাচ্ছি।

তিনি জানান, ওই সমঝোতার অংশ হিসেবে ট্রেজারি বিভাগ ইরানি তেলের উৎপাদন, সরবরাহ ও বিক্রির জন্য ৬০ দিনের অস্থায়ী সাধারণ লাইসেন্স জারি করছে।

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা বাস্তবায়ন নিয়ে প্রথম দফার বৈঠক শেষ হয়েছে। উভয় পক্ষের মধ্যে হওয়া সমঝোতায় হরমুজ প্রণালিতে বাণিজ্যিক নৌ-চলাচল পুনরুদ্ধার এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক তদারকির বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

তবে ৬০ দিনের এই লাইসেন্সের মেয়াদ শেষে পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত জানায়নি ওয়াশিংটন। সূত্র : আল জাজিরা

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]