যে ৫ ভিটামিনের ঘাটতি মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ১৮:১৮ , অনলাইন ভার্সন
মানসিক স্বাস্থ্যের ওপর বিভিন্ন বিষয় প্রভাব ফেলতে পারে। এর মধ্যে রয়েছে মানসিক চাপ, ঘুম, হরমোন এবং পুষ্টি। মেজাজ, মনোযোগ বা ঘুমের ক্ষেত্রে পরিবর্তন কখনও কখনও শরীরের ভেতরের কোনো সমস্যার লক্ষণ হতে পারে। তাই দীর্ঘদিন ধরে কোনো উপসর্গ থাকলে তা উপেক্ষা না করে প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।

পুষ্টিবিদ দীপশিখা জৈন ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে পুষ্টির ঘাটতি এবং মানসিক সুস্থতার মধ্যে সম্ভাব্য সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। তিনি উল্লেখ করেন, কিছু নির্দিষ্ট ভিটামিন ও খনিজের মাত্রা কম থাকলে উদ্বেগ, মন খারাপ, ব্রেন ফগ, অনিদ্রা এবং খিটখিটে মেজাজের মতো উপসর্গের সঙ্গে সম্পর্ক থাকতে পারে।

তার ভিডিওতে দীপশিখা জৈন পরামর্শ দিয়েছেন, যেসব উপসর্গ বারবার দেখা দেয় সেগুলো উপেক্ষা না করতে। তিনি প্রয়োজন অনুযায়ী পুষ্টি উপাদানের মাত্রা পরীক্ষা করার এবং কোনো ঘাটতি পাওয়া গেলে তা পূরণের জন্য কাজ করার পরামর্শ দেন।

ভিডিওতে তিনি বলেন, ‘৫টি ভিটামিনের ঘাটতি আসলে আপনার মানসিক স্বাস্থ্য ও মেজাজকে প্রভাবিত করতে পারে।’ জৈন যে পাঁচটি উপসর্গ নিয়ে আলোচনা করেছেন এবং এর পেছনে যে কারণগুলো উল্লেখ করেছেন—

উদ্বেগ : দীপশিখা জৈনের মতে, শরীরে ম্যাগনেসিয়াম ও ভিটামিন বি৬ এর মাত্রা কম থাকলে উদ্বেগের অনুভূতির সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে। তবে উদ্বেগের অনেকগুলো কারণ থাকতে পারে এবং পুষ্টির ঘাটতি তার সম্ভাব্য একটি কারণ মাত্র।

বিষণ্নতা : বিষণ্নতার ক্ষেত্রে তিনি ভিটামিন ডি৩ ও ভিটামিন বি১২ এর ঘাটতি এবং অন্ত্রের ভারসাম্যহীনতার কথা সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছেন।

ব্রেন ফগ : ব্রেন ফগ বলতে মনোযোগ ধরে রাখতে বা পরিষ্কারভাবে চিন্তা করতে অসুবিধা হওয়াকে বোঝানো হয়। এ ধরনের সমস্যার সম্ভাব্য কারণ হিসেবে পুষ্টিবিদ কম ইস্ট্রোজেনের মাত্রা, ভিটামিন বি১২ এর ঘাটতি এবং ওমেগা-৩ কম গ্রহণের কথা উল্লেখ করেছেন।

অনিদ্রা : ঘুমের সমস্যার ক্ষেত্রেও তিনি ম্যাগনেসিয়াম, মেলাটোনিন এবং ভিটামিন বি১২ এর মাত্রার সঙ্গে সম্ভাব্য সম্পর্কের কথা বলেছেন।

খিটখিটে মেজাজ : ঘন ঘন খিটখিটে মেজাজ বা বিরক্তি দেখা দেওয়ার ক্ষেত্রেও তিনি কম ইস্ট্রোজেনের মাত্রা, ভিটামিন বি১২ এর ঘাটতি এবং শরীরে ম্যাগনেশিয়ামের মাত্রার মতো বিষয়গুলোকে দায়ী করেন। 

তবে এসব উপসর্গ দেখা দিলেই যে শরীরে কোনো ভিটামিন ঘাটতি রয়েছে বিষয়টি তা নয়। কারও যদি দীর্ঘদিন ধরে উদ্বেগ, বিষণ্নতা, ঘুমের সমস্যা বা মানসিক সুস্থতার অন্য কোনো পরিবর্তন দেখা দেয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সূত্র: এনডিটিভি

ঠিকানা/এএস 
 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]