গিয়াস উদ্দিনকে নিজের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, গিয়াস উদ্দিন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন।
নিয়োগের শর্ত অনুযায়ী, গিয়াস উদ্দিনকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটে—তত দিন তিনি বিশেষ সহকারী পদে বহাল থাকবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
ঠিকানা/এনআই