এখন তাদের সময় কাটে
গলির মোড়ে টং দোকানে,
স্বল্পকালীন স্বপ্ন কেনায়
‘নেশা’ নামক সুখ জোগানে!
একটা সময় স্বপ্ন তাদের
ছিল অবাধ খোলামেলা
আনন্দে মন কুড়িয়ে নিত
খেলার মাঠে বিকেলবেলা!
সেই মাঠে আজ দিচ্ছে উঁকি
আকাশছোঁয়া অট্টালিকা
যায় না দেখা উদার আকাশ
কল্পলোকের ‘মেঘবালিকা’!
ছোট্ট নদীর এপার ওপার
তুমুল সাঁতার ফাগুন দিনে
চঞ্চলা মন বাঁধভাঙা সুখ
শৈশবও ঠিক লইত চিনে!
মুমূর্ষু সেই নদীর জীবন
দিচ্ছে প্রমাণ চিহ্ন কেবল,
সময় স্রোতে হারিয়ে গেছে
বন্ধুরা সব অমল ধবল!
বাবা-মায়ের ব্যস্ত জীবন
স্নেহের পরশ পায়নি তারা,
নিজকে ভাবে ভীষণ একা
বিষণ্ন মন, ছন্নছাড়া!
অগোছালো মন বোঝে না
ভালো মন্দের তফাতটা কী?
জীবন চলার পথটা তাদের
মাদক নেশার করুণ ফাঁকি!
অবাঞ্ছিত আজকে ওরা
দেশ, সমাজ কি পরিবারে,
দায় কি শুধু তাদের একার
নয় কি মোদের একেবারে??
গলির মোড়ে টং দোকানে,
স্বল্পকালীন স্বপ্ন কেনায়
‘নেশা’ নামক সুখ জোগানে!
একটা সময় স্বপ্ন তাদের
ছিল অবাধ খোলামেলা
আনন্দে মন কুড়িয়ে নিত
খেলার মাঠে বিকেলবেলা!
সেই মাঠে আজ দিচ্ছে উঁকি
আকাশছোঁয়া অট্টালিকা
যায় না দেখা উদার আকাশ
কল্পলোকের ‘মেঘবালিকা’!
ছোট্ট নদীর এপার ওপার
তুমুল সাঁতার ফাগুন দিনে
চঞ্চলা মন বাঁধভাঙা সুখ
শৈশবও ঠিক লইত চিনে!
মুমূর্ষু সেই নদীর জীবন
দিচ্ছে প্রমাণ চিহ্ন কেবল,
সময় স্রোতে হারিয়ে গেছে
বন্ধুরা সব অমল ধবল!
বাবা-মায়ের ব্যস্ত জীবন
স্নেহের পরশ পায়নি তারা,
নিজকে ভাবে ভীষণ একা
বিষণ্ন মন, ছন্নছাড়া!
অগোছালো মন বোঝে না
ভালো মন্দের তফাতটা কী?
জীবন চলার পথটা তাদের
মাদক নেশার করুণ ফাঁকি!
অবাঞ্ছিত আজকে ওরা
দেশ, সমাজ কি পরিবারে,
দায় কি শুধু তাদের একার
নয় কি মোদের একেবারে??